Online Desk
৩ মার্চ ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বরূপকাঠিতে চুরির অপবাদে রিকশা চালকের বিষপানে আত্মহত্যা

স্বরূপকাঠিতে চুরির অপবাদে রিকশা চালকের বিষপানে আত্মহত্যা

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় চুরির অপবাদ সইতে না পেরে আব্দুল্লাহ আল মামুন সবুজ (৩০) নামের এক যুবকের বিষপানে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বালিহারি গ্রামে। নিহত যুবক সবুজ বালিহারি গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

তিনি পেশায় একজন ব্যাটারী চালিত অটোরিকশা চালক। সোমবার রাতে সবুজ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মঙ্গলবার সেখানেই নিহত সবুজের লাশের ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। এর আগেরদিন রবিবার সন্ধ্যায় সে বিষপান করে।
নিহতের মা শাহিদা বেগম অভিযোগ করে বলেন, গত ১ মার্চ সকালে তাদের গ্রাম চৌকিদার মো. হানিফ সহ স্থানীয় দোকানদার রুবেল ও আব্দুল হাই তার ছেলে সুবজকে বাড়ি থেকে ডেকে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।

সেখানে নিয়ে তারা সবুজকে দুটি দোকান থেকে সিগারেট ও টাকা চুরির অপবাদ দেয়। সবুজ তার বিরুদ্ধে চুরির অভিযোগ অস্বীকার করলে তারা সবুজকে শারিরকভাবে নির্যাতন করে। এক পর্যায়ে তারা সবুজকে ত্রিশ হাজার টাকা জরিমানা করে এবং চুরির লিখিত স্বীকারোক্তিতে জোরপূর্বক স্বাক্ষর নেয়। খবর পেয়ে পরিবারের লোকজন পরিষদে গিয়ে সেখানে উপস্থিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাজিবুল হক শানুর কাছে বাধ্য হয়ে শাস্তি মেনে সবুজকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে এসে সবুজ সেই লজ্জা সইতে না পেরে সন্ধ্যায় বিষপান করে।

নিহত সবুজের স্ত্রী সুমি বেগম বলেন, আমার স্বামি একজন অটো রিকশাচালক। সে আমার সামনে তার একমাত্র শিশু সন্তানের মাথায় হাত রেখে বলেছেন তাকে মিথ্যা চুরির অপবাদ দেয়া হয়েছে। আমার স্বামি অপমানে বিষপান করে আত্মহত্যা করেছে। যাদের কারনে আমি বিধবা হয়েছি এবং আমার সন্তান এতিম হয়েছে আমি তাদের শাস্তি চাই।

এ ঘটনায় অভিযুক্ত চৌকিদার মো. হানিফ বলেন, সবুজ স্থানীয় দুটি দোকানে চুরি করেছে। পরিষদে বহু লোকের সামনে সে তার চুরির কথা স্বীকার করেছে। সেখানে তাকে কোন ধরনের মারধর করা হয়নি বলে তিনি দাবী করেন।

বিষয়টি নিয়ে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজিবুল হকও চৌকিদারের মত একই কথা বলেন তবে তিনি উপস্থিত লোকজন সবুজকে কিছু কিল-ঘুষি মেরেছেন বলে তিনি জানান।

এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে চুরির ঘটনাকে কেন্দ্র করে সবুজ নামের এক যুবক বিষপানের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০