Online Desk
৩ মে ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাম রোগ সচেতনতাই সুরক্ষা

হাম রোগ সচেতনতাই সুরক্ষা

হাম রোগ (Measles) একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা প্রধানত শিশুদের মধ্যে বেশি দেখা যায়।

তবে টিকা না নেওয়া যেকোনো বয়সের মানুষ আক্রান্ত হতে পারে।

কারণ কি?
• Measles virus দ্বারা হয়ে থাকে।
• বাতাসের মাধ্যমে (কাশি/হাঁচি) খুব সহজে ভাইরাস মানুষের মাঝে ছড়িয়ে পড়ে।
• আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে সংক্রমণ ঝুঁকি ~৯০%।

হাম রোগের লক্ষণ কি?

প্রাথমিক লক্ষণ
• জ্বর (উচ্চ তাপমাত্রা)।
• কাশি।
• নাক দিয়ে পানি পড়া।
• চোখ লাল হওয়া।

বিশেষ লক্ষণ
• মুখের ভিতরে সাদা দাগ হতে পারে।
• ৩–৫ দিন পর শরীরে লালচে ফুসকুড়ি (rash) শুরু হয় (মুখ, শরীর ও পা)

হাম রোগের জটিলতা কি?
হাম অনেক সময় মারাত্মক হতে পারে:
• নিউমোনিয়া।
• ডায়রিয়া।
• কান ইনফেকশন।
• এনসেফালাইটিস (মস্তিষ্কে সংক্রমণ)।
• Subacute sclerosing panencephalitis (SSPE) – বিরল কিন্তু মারাত্মক।

হাম রোগ নির্ণয় পদ্ধতি কি?
• ক্লিনিক্যাল লক্ষণ দেখেই বেশিরভাগ ক্ষেত্রে রোগ নির্ণয় সম্ভব।
• রক্ত পরীক্ষায় Measles IgM antibody।
• Viral PCR টেস্ট।

হাম রোগের চিকিৎসা পদ্ধতি কি?
হাম রোগের নির্দিষ্ট কোন এন্টিভাইরাস ওষুধ নেই। শুধু লক্ষণ গুলোর চিকিৎসা করা হয়ে থাকে যেমন :
• জ্বর কমাতে প্যারাসিটামল।
• পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার।
• চোখ ও নাক পরিষ্কার রাখা।
• গুরুতর ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হতে হবে।
• শিশুদের জন্য সুষম খাবার ও ভিটামিন এ দিতে হবে।

হাম রোগের প্রতিরোধ কি সম্ভব?
সবচেয়ে কার্যকর প্রতিরোধের উপায় হচ্ছে:
MMR vaccine (Measles, Mumps, Rubella)

কখন হাম রোগ হলে ডাক্তার দেখাবেন?
• শ্বাসকষ্ট ।
• খিঁচুনি।
• অচেতনতা।
• দীর্ঘদিন জ্বর না কমা।
• শিশু খুব দুর্বল হয়ে গেলে।

ভ্যাকসিনের ধরন কি?
সবচেয়ে প্রচলিত হলো: MMR vaccine
একসাথে ৩টি রোগ প্রতিরোধ করে:
• হাম (Measles)
• মাম্পস (Mumps)
• রুবেলা (Rubella)

কিছু ক্ষেত্রে:
MR vaccine (Measles + Rubella) দেয়া হয়ে থাকে।

ডোজ ও সময়সূচি কি?
বাংলাদেশসহ অনেক দেশে:
• ১ম ডোজ: ৯ মাস বয়সে
• ২য় ডোজ: ১৫–১৮ মাস বা ২য় বছরে

WHO অনুযায়ী ২ ডোজ নিলে সুরক্ষা ~৯৭%।

ভ্যাকসিনের ধরন কি?
• Live attenuated vaccine (দুর্বল করা জীবিত ভাইরাস) ।
• শরীরে প্রবেশ করে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে।

হাম রোগ প্রতিরোধে টিকার কার্যকারিতা কেমন?
• ১ ডোজ: ~৯৩% সুরক্ষা।
• ২ ডোজ: ~৯৭% সুরক্ষা।
• দীর্ঘমেয়াদি ইমিউনিটি তৈরি করে।

পার্শ্বপ্রতিক্রিয়া কি?
• হালকা জ্বর ।
• ইনজেকশন স্থানে ব্যথা ।
• হালকা র‍্যাশ ।
• অ্যালার্জিক রিঅ্যাকশন (খুবই কম)।

টিকা কাদের দেওয়া উচিত নয়?
• গর্ভবতী নারী।
• গুরুতর ইমিউন কমপ্রোমাইজড রোগী।
• পূর্বে ভ্যাকসিনে মারাত্মক অ্যালার্জি থাকলে।

টিকার গুরুত্ব কি?
• অপুষ্ট শিশুদের জন্য খুব গুরুত্বপূর্ণ।
• হার্ড ইমিউনিটি তৈরি করে।
• মহামারী প্রতিরোধ করে।
• শিশু মৃত্যুহার কমায়।

লেখক
ডা: রোকসানা হোসেন অথৈ
রেসিডেন্ট মেডিকেল অফিসার
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহালুর ভুগইলে খাল খননের উদ্বোধন করলেন এম পি মোশারফ হোসেন

পটিয়ায় ৯ ফুট উঁচু থেকে পড়ে এক রং মিস্ত্রির রহস্যজনক মৃত্যু

সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ গেট ও সাইকেল সেড নির্মাণ কাজের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

লংগদুতে তেজস্বী বীর লংগদু সেনাজোনের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

আশুলিয়ায় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি; ভোক্তা অধিকারের জরিমানা

উলিপুরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

ধুনটে এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

১১

দেওয়ানগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১২

ধুনটে কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ করে ভিডিও ধারণ করায় মামলা

১৩

সিংড়ায় সাংবাদিকদের কল্যাণ ও মান উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভা

১৪

উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক

১৫

লালপুরে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার

১৬

পটুয়াখালী সফট বাইট ম্যানেজারের মৃত্যু ও সাদিককে আটকের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

লালপুরে খাল খনন উদ্বোধন

১৮

পটুয়াখালীতে মিথ্যা ধর্ষণ মামলার বাদী গ্রেফতার

১৯

শ্রীপুরে আসামীরা জামিনে বের হয়ে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০