Bhorer Darpan
২০ মে ২০২৫, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৪দফা দাবিতে গৌরীপুরে সাংবাদিকদের কলম বিরতি কর্মসূচি

১৪দফা দাবিতে গৌরীপুরে সাংবাদিকদের কলম বিরতি কর্মসূচি

সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিকদের তালিকা প্রণয়ন, চাকুরিবিধি ও নীতিমালা প্রণয়ন, চাকুরি নিশ্চয়তা-বেতন-ভাতাপ্রদানসহ ১৪দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ময়মনসিংহ জেলার  গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২০ মে) উপজেলা পরিষদ জোড়া আমতলা চত্বরে কলম বিরতি কর্মসূচি পালন করে। 

সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা শাখা সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক হলি সিয়াম শ্রাবণ (দ্যা মনিং গ্লোরী)।

এ কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষণা করে ১৪দফা দাবির পক্ষে সমর্থন জানিয়ে বক্তব্য প্রদান করেন  গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কমল সরকার (যায়যায়দিন), গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব, গৌরীপুর রির্পোটার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের আহ্বায়ক হুমায়ুন কবীর সুমন, সদস্য সচিব মোখলেছুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন গৌরীপুর বিএমএসএফের সহ সভাপতি মো. আব্দুল কাদির (বিডি ২৪ লাইভ), প্রাবন্ধিক সেলিম আল রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান (আজকালের খবর), সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু (গৌরীপুর নিউজ), অর্থ সম্পাদক শামীম আলভী (মানবজমিন), কার্য্যনির্বাহী সদস্য শ্যামল ঘোষ (আজকের সংবাদ), কামরুল হাসান লিটন (বাংলার দূত), শামীম আনোয়ার (ফুলতারা), মোখলেছুর রহমান (সংগ্রাম), হিজবুল বাহার হৃদয় (গৌরীপুর মিরর)। এ কর্মসূচীতে অংশ নেন কালের কন্ঠের জেলা প্রতিনিধি আলম ফরাজী, গৌরীপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব (কালবেলা), কোষাধ্যক্ষ শামীম খান, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি হুমায়ুন কবীর, ওবায়দুর রহমান (ঢাকা প্রতিদিন), আরিফ আহমেদ (আজকের পত্রিকা) প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০