Shakil Shah
৮ অক্টোবর ২০২২, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫৯ রানে হেরে সেমির শঙ্কায় বাংলাদেশ

ভোরের দর্পণ ডেস্কঃ

এশিয়া কাপে ভারতের কাছে ৫৯ রানে হেরে গেল বাংলাদেশের নারীরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রান করে নিগার সুলতানারা। এর আগে দুপুরে সিলেটে টস জিতে ব্যাট করতে নামে ভারত। ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ১৫৯ রান।

মালেশিয়ার সাথে বড় জয় সঙ্গী করে আজ শনিবার নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। বিপরীতে আগের ম্যাচে ভারত হেরেছে পাকিস্তানের কাছে। তবে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল ভারত। নিজেদের ব্যাটিং ইনিংসের প্রথম ১৫ ওভার পাত্তায় দেয়নি বাংলাদেশের বোলারদের।

একাদশে বোলার সংখ্যা বাড়িয়েও ভারতের আগ্রাসন থেকে বাঁচতে পারেনি বাংলাদেশ। ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই ভারতীয় নারীরা সংগ্রহ করে ৫৯ রান। স্মৃতি মান্দানা আর শেফালি বার্মায় যেন অসহায় হয়ে পড়ে বাংলাদেশ।

শুরুটা গত ম্যাচের সেরা বোলার তৃষ্ণার এক ওভারে ১৭ রানের পর নাহিদা আক্তারের এক ওভারেও আসে ১৭ রান। ১০ ওভার শেষে বিনা উইকেটে স্কোরকার্ডে ৯১ রান।

ব্রেক থেকে ফেরার পর প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। ৩৮ বলে ৪৭ রানে রান আউটের শিকার হয়ে ফিরে যান স্মৃতি মান্দানা। ১৫তম ওভারে ফেরেন শেফালিও। রুমানার বলে বোল্ড হওয়ার আগে করেন ৪৪ বলে ৫৫ রান। পরের ওভারে বোলিংয়ে এসে আরো দুটি উইকেট শিকার করেন রুমানা, এবার ফেরান রিচা ঘোষ ও কিরন প্রভুকে। শেষে রদ্রিগেজের ২৪ বলে ৩৫ রানের ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রানের সংগ্রহ পায় ভারত।

১৬০ রানের লক্ষ্য তাড়া করমে নেমে সাবধানে শুরু করে বাংলাদেশ। দশম ওভারের প্রথম বলে উদ্বোধনী জুটি ভাঙার আগে স্কোরবোর্ডে আসে ৪৫ রান। ২৫ বলে ২১ করে ফিরে যান মুর্শিদা খাতুন। ৪০ বলে ৩০ করেন ফারজানা হক। ৪ বল পরই ফিরেন রোমানাও। রান আউটের শিকার হয়ে শূন্য রানেই ফেরেন তিনি।

তবে একপ্রান্ত আগলে দারুণ খেলতে থাকেন অধিনায়ক নিগার সুলতানা। তবে ১৯তম ওভারে তিনিও ফিরেন সাজঘরে। তার নামের পাশে তখন ২৯ বলে ৩৬ রান।

এর আগে রিতু মনিও ফিরে যান ১২ বলে ৪ রানে। ফাহিমা খাতুন ও লতা মণ্ডল দু’জনেই ফিরেন ব্যক্তিগত ১ রানে। ফলে দলীয় শতক স্পর্শ করাও তখন হুমকির মুখে। তবে ইনিংসের শেষ বলে শতক পূরণ করে বাংলাদেশ হেরে যায় ৫৯ রানের বড় ব্যবধানে। শেষ ৯ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০