Online Desk
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ আর্থিক সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ আর্থিক সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাত পরিবারের মাঝে তিন লাখ টাকার নগদ আর্থিক সহায়তা দিয়েছে শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক (বাঁশখালী শাখা)।

শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সংগঠনের প্রবাসী সদস্য এমরান সিকদার, শহিদুল ইসলাম, মো. হেলাল রহমান, রমিজুর রহমান, ইউনুছ সিকদার, জমির উদ্দিন সিকদার, আজগর, কামাল উদ্দিন, জায়েদ বিন কালাম, মহিউদ্দিন, মোরশেদ সিকদার, মো. জামসেদ, আবু উমর, মো. মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সমন্বয়ক মোজাম্বিকপ্রবাসী আনিছুর রহমান এক ভিডিওবার্তায় বলেন, ২০২২ সালে কয়েকজন প্রবাসীর উদ্যোগে সংগঠনটি গড়ে ওঠে। এটি একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি শীলকূপ ইউনিয়নের অসহায় ও দরিদ্র পরিবারের মেয়ের বিয়ে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং চিকিৎসাবঞ্চিত ব্যক্তিদের চিকিৎসা ব্যয়ে আর্থিক সহায়তা দিয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সহায়তা প্রদান শেষে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমেই দারিদ্র্যমুক্ত ও মানবিক সমাজ গঠন সম্ভব।

স্থানীয় বাসিন্দারা জানান, গত ১৭ ফেব্রুয়ারি সকালে অগ্নিকাণ্ডে কয়েকটি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে যায়। এতে পরিবারগুলো চরম দুর্ভোগে পড়ে। দুর্যোগের পরপরই প্রবাসীদের উদ্যোগে গঠিত সংগঠনটি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়। স্থানীয়রা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০