১০ মে ২০২০, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আনোয়ারায় নিজের রেশন বিলিয়ে দিলেন এক পুলিশ সদস্য

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : করোনা ভাইরাস ( কোভিড-১৯) প্রাদুর্ভাবে কর্মহীন, দুস্থ, অসহায়, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে নিজের রেশন বিলিয়ে দিলেন, আনোয়ারা উপজেলা ৬ নং বারখাইন ইউনিয়নের ৪ নং ওর্য়াডে শিলাইগড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পুত্র, মোঃ মিজানুর ইসলাম চৌধুরী (রনি)। তিনি বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগের আগ্রাবাদ পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্য।

রবিবার (১০ মে ) পুলিশ সদস্য মোঃমিজানুর ইসলাম চৌধুরী (রনি) নিজের দুই মাসের রেশন সামগ্রী অসহায়, গরীব, দুস্থ মানুষের তালিকা করে। চাল, ডাল, তৈল, চিনি, মানুষের মাঝে বিলিয়ে দিলেন।

পুলিশ সদস্য মোঃ মিজানুর ইসলাম চৌধুরী (রনি) বলেন, করোনা ভাইরাস দুর্যোগময় পরিস্থিতিতে সবাই গৃহবন্দি। আমাদের সামাজের অসহায় গরীব মানুষ আছে, যারা লজ্জার জন্য কাউকে বলতে পারতেছে না , তাই আমি গোপনে তালিকা করে আমার নিজের রেশন গুলো গরীব অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিয়েছি। আমি কিছু দিন আগে শান্তি বিনোদন বাবত ১৩ হাজার টাকা উপহার পেয়েছিলাম। তা দিয়ে আমার এলাকায় ৩০ টি গরীব অসহায় পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি।

সামনে নিজের ঈদ বোনাসের টাকা দিয়ে ১০০ জন অসহায়, পথচারী, গরীব ভিক্ষুকদের রান্না করা ইফতার বিতরন করব। আমাদের সামাজের বিত্তবানদের করোনায় সংকটময় সময়ের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহব্বান জানাছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০