bhorerdarpan
২০ এপ্রিল ২০২০, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আনোয়ারায় ১৩০০ শত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ 

আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি: করোনা ভাইরাস এই মহামারি দূর্যোগময় পরিস্থিতিতে আনোয়ারা থানার ২ নং বারশত ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাংকার আনোয়ারা থানা আওয়ামীলীগের সিনিয়র সদস্য আজিজুল হক (আজিজ) ১৩০০ শত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। আজিজের সহযোগীরা প্রতিটি বাড়িতে গিয়ে ঘরে ঘরে নিরবে ফটোসেশন ছাড়াই খাদ্য সামগ্রী পৌছিয়ে দেন বলে এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান।

আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য আজিজুল হক আজিজকে মুঠোফোনে জানতে চাইলে তিনি ভোরের দর্পণ আনোয়ারা প্রতিনিধিকে জানায়, “আমি কোনো প্রচারের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করি নাই, আমি কোনো মিডিয়া কর্মীকে বলি নাই, নিজেও খাদ্য সামগ্রী বিতরণ করার সময় ছবি তুলি নাই, আমার ত্রাণ দেওয়ার আমার সহযোগী বন্ধু বান্ধবকে ছবি তুলতে নিষেধ করেছিলাম। কারণ, আমাদের আনোয়ারা থানার ২ নং বারশত ইউনিয়ন ছাড়াও অন্য ইউনিয়নের কিছু সংখ্যক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও কিছু অনুদান দিয়েছি। তার মধ্যে দরিদ্র জনগোষ্ঠী ছাড়াও মধ্যবিত্ত পরিবারও আছে, তারা লজ্জায় কেউ থেকে কিছু খুজতে পারে না বলতেও পারে না, তাই আমাদের আনোয়ারা বাসি ও ২ নং ইউনিয়ন বাসির সম্মান রক্ষার্থে ফটোসেশন ছাড়াই ত্রাণ সামগ্রী বিতরণ করেছিলাম।

কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সারাজীবন আমার প্রাণপ্রিয় নেতা মরহুম আখতারুজ্জামান চৌধুরী (বাবু) ভাইয়ের পিছনে রাজনৈতিক করে আসছি এবং বাবু ভাই থেকে অনেক কিছু শিখেছি, বাবু ভাই এক সময় বলেছিলেন কোনো লোককে সাহায্য করলে সেই সাহায্যের কথা কাউকে বলতে নেই কারণ এতে আল্লাহ্ তায়ালা নারাজ হোন। তাই আমি আমার প্রাণপ্রিয় নেতা মরহুম আখতারুজ্জামান চৌধুরী (বাবু) ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করছি।

বর্তমানে বাবু ভাইয়ের সুযোগ্য সন্তান আমার রাজনৈতিক অভিভাবক আনোয়ারা কর্ণফুলী মাটি ও মানুষের নেতা বিশিষ্ট দানবীর বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী জনাব আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী (জাবেদ) এম পি মহোদয় প্রত্যেক ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন এবং প্রত্যেক ইউনিয়নে গিয়ে মন্ত্রী মহোদয় জনগণের খোজখবর নিয়েছেন। সেইসময় জনগণের উদ্দেশ্য মন্ত্রী মহোদয় বলেন, আমি বেঁচে থাকতে আনোয়ারা ও কর্ণফূলী উপজেলার কোনো মানুষ না খেয়ে থাকবে না ইনশাআল্লাহ্। তাই আমি মন্ত্রী মহোদয়কে আনোয়ারা ২ নং বারশত ইউনিয়ন বাসির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

আমি আল্লাহর ওয়াস্তে মানুষের পাশে সুখে দুঃখে অতীতে ছিলাম বর্তমানে আছি ইনশাআল্লাহ্ ভবিষ্যতেও থাকব, সবাই আমার জন্য দোয়া করবেন আমি ও আপনাদের জন্য দোয়া করব। মহান আল্লাহ্ রাব্বুল আলামিন যেন আমাদের আনোয়ারা থানার প্রত্যেক জনসাধারণকে করোনা ভাইরাসের মতো এই মহামারি থেকে আমাদেরকে আল্লাহ্ হেফাজত করুক মহান রাব্বুল আলামিনের কাছে সবসময় এটাই প্রার্থনা করি।” “সবাই ঘরে থাকুন,সুস্থ থাকুন,নিরাপদে থাকুন; সরকারের নীতিমালা মেনে চলুন”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০