Bhorer Darpan
১৬ জানুয়ারী ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আ.লীগকে পুনর্বাসন করতে হলে আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে – হাসনাত আবদুল্লাহ

আ.লীগকে পুনর্বাসন করতে হলে আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে - হাসনাত আবদুল্লাহ

আওয়ামীলীগকে পুনর্বাসন করতে হলে আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। গত ১৬ বছর আওয়ামীলীগ দেশের মানুষের উপর নির্মম নির্যাতন চালিয়েছিল। আপনাদের রাজনৈতিক দলগুলোর উপরও অনেক নির্যাতন করেছে। আপনারা ঘরে ঠিকভাবে খাবারও খেতে পারেন নাই।

সাপ্তাহের প্রতিদিনই কেটেছে আদালতে হাজিরা দিতে। কিন্তু অতন্ত দুঃখজনক কি করে আপনারা এত তারাতারি আওয়ামীলীগের নির্যাতনের কথা ভূলে গেছেন। আমাদের দেশে সামাজিকভাবে আলেম ওলামা ও মসজিদের ঈমামদের সম্মান ও শ্রদ্বা করলেও রাস্ট্রীয়ভাবে কোন সম্মান করা হয় না। রাস্ট্রীয়ভাবে আলেম ওলামা ও মসজিদের ঈমামদের নিয়োগ ও বেতন ভাতার আওতায় আনার জন্য ইসলামিক ফাউন্ডেশন সাথে আলোচনা অব্যাহত রেখেছি।

হাসিনা ধর্ম নিরপেক্ষতার নামে এ দেশের ইসলাম ও দাঁড়ি টুপি ওয়ালাদের নিধন করেছিল মামলা- হামলার মাধ্যমে। দাড়ি টুপি ওয়ালাদের নির্মূল করতে গিয়ে হাসিনা নিজেই বাংলা থেকে নির্মূল হয়েছে। এছাড়াও ৫ মে শাপলা চত্বরে ইতিহাসের ভয়াবহ কিলিং মিশন পরিচালনা করেছিল ফ্যাসিবাদ হাসিনা, এছাড়া আ’লীগের পুণর্বাসনে যারা কাজ করবে, তাদের বিরুদ্ধে আমরা আবারো আন্দোলনে নামবো।

তিনি আলেমদের উদ্দেশ্য করে বলেন, একটা সময় ছিলো আপনারা কোরআন ও হাদিসের কথা বলতে পারতেন না। আপনাদেরকে শুধু নেওয়া হতো অনুষ্ঠানে কোরআন তেলওয়াত ও মুনাজাতের জন্য।আলেমদের কাছে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। আপনারা এখন বুক উঁচু করে সঠিক কথা বলেন। মসজিদ ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করুন। সমাজের গুরুদ্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে মতামত দেন। সমাজব্যবস্থাকে অধঃপতনের হাত থেকে মুক্ত করতে হবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় দেবীদ্বার এবিএম গোলাম মোস্তফা পৌর মিলনায়তনে আয়োজিত উপজেলার আলিয়া, কওমী মাদ্রাসাসমূহের শিক্ষক- কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয় হাসনাত আবদুল্লাহ এসব কথা তুলে ধরেন।

সভায় দেবীদ্বার ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রভাষক মো. আল আমিন’র সঞ্চালনায় দেবীদ্বার ইসলামিয়া ফাযিল ( ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলাউদ্দিন সরকার এর সভাপতিত্বে অনন্যাদের মধ্যে বক্তব্য রাখেন ভৈষেরকুট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুল হক, দেবীদ্বারের সমন্বয়ক মোহতাদির জারিফ সিক্ত, জয়পুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলমগীর হোসেন, দেবীদ্বার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মো. আশরাফুল আলম ওবাইদী, দেবীদ্বার দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ মো. আবু তাহের, মাওলানা মো. আওলাদ হোসেন মুরাদী, ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা ছালেহ আহমদ মুনিরী, ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী প্রভাষক মাওলানা মো. জালাল উদ্দিন, সুলতানপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কবির আহমেদ, ও সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০