
চট্টগ্রাম ব্যুরো : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কর্মহীন, হতদরিদ্র ২৫০ পরিবারের মাঝে সেহেরী-ইফতার এবং নগদ টাকা বিতরণ করেছে পটিয়ার হাজী মোহাম্মদ সেলিম উদ্দীন ফাউন্ডেশন।
সম্প্রতি পটিয়া পৌরসভার দক্ষিণঘাটা, কর্ণফুলী থানার মজ্জ্যার টেক এবং রাজধানী ঢাকার কদমতলীতে ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মোহাম্মদ সেলিম উদ্দীনের সহযোগিতায় সেহেরী-ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারমান হাজী সেলিম উদ্দীনের অর্থায়নে প্রতি পরিবারকে ২৫কেজি ওজনের চালের বস্তা, ছাড়া ডাল, পিয়াঁজ, তেল, লবণ, ছোলা বিতরণ করা হয়। এছাড়া আর্থিক অবস্থা বিবেচনা করে প্রতি পরিবারকে ১ হাজার থেকে ৫ হাজার টাকা ঈদ খরচ দেওয়া হয়।
হাজী সেলিম উদ্দীন বলেন, তাঁর প্রতিষ্ঠিত ফাউন্ডেশন একটি সামাজিক ফাউন্ডেশন। এর মুল লক্ষ্য হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক মুলক উন্নয়ন কাজ। তারা সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেন।
সহযোগিতা বিতরণ অনুষ্ঠানে রহিম উদ্দিন, জুবুর আহমদ, খায়ের আহমদ চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরী, মহিউদ্দিন, মোহাম্মদ শহীদ, মাহবুবুর রহমান, রোমান, রিফাত, অর্থ, মিজান প্রমুখ।