Online Desk
১ মার্চ ২০২৬, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদ উপলক্ষে দিনাজপুর শহরের বউ বাজারে জমে উঠেছে বেচা-কেনা

ঈদ উপলক্ষে দিনাজপুর শহরের বউ বাজারে জমে উঠেছে বেচা-কেনা

দিনাজপুর প্রতিনিধি : অতিবাহিত হয়েছে রোজার ১১ দিন। ঈদের বাকী আরও ১৯/২০ দিন। কিন্তু শুক্রবারের বউ বাজারের উপচেপড়া ভীড় জানান দিলো-ঈদ যেনো ঘনিয়ে আসছে। ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের বিপনি-বিতানগুলোতে তেমন ভীড় পরিলক্ষিত না হলেও বেশ জমে উঠেছে দিনাজপুর শহরের বউ বাজার।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে নিজেদের বাড়তি আয়ের জন্য ও স্বল্প-নিম্ন আয়ের ক্রেতাদের চাহিদা মেটাতে দিনাজপুরে পরিচালিত হয় ব্যতিক্রমধর্মী এই বউ বাজার। দোকান কর্মচারীদের ব্যক্তিগত উদ্যোগে শুধু নারীদের জন্য বসা এই বউ বাজার দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আর ঈদকে সামনে রেখে উপচে পড়া ভিড় জমেছে বউ বাজারে।

মুলত নারীরা এই বাজারে কাপড় কিনতে আসেন বলেই মাত্র কয়েক ঘণ্টার এই বাজারের নাম রাখা হয়েছে বউ বাজার। শুধু মেয়েদের জন্য কম দামে বিভিন্ন প্রকার কাপড় বিক্রি করেন দোকানিরা। তবে বর্তমানে এখানে শুধু কাপড় নয়, জুতা, স্যান্ডেলসহ অন্য জিনিসও পাওয়া যায়। প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর শহরের মালদহপট্টি, চুড়িপট্টি ও বাসুনিয়াপট্টি এলাকায় রাস্তার দু’ধারে বসে এই বউ বাজার।

এখানকার দোকানের যিনি মালিক তিনি কোনও না কোনও দোকানের কর্মচারী। আর ছুটির দিনে এসব দোকানের কর্মচারীদের দ্বারা পরিচালিত বাজারে ক্রেতারা স্বল্পমূল্যে তাদের পছন্দনীয় পণ্য পাচ্ছেন, পাশাপাশি দোকান কর্মচারীদেরও হচ্ছে বাড়তি আয়। উন্নতমানের দোকানে যেসব কাপড় পাওয়া যায়, সেই কাপড়ই এই বাজারে পাওয়া যায় অথচ কম মূল্যে। ফলে দিনে দিনে এই বউ বাজার ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

দুপুর পর্যন্ত বউ বাজার খোলা রাখার নিয়ম চলে আসলেও ঈদের কারণে ছুটির দিন হয়েও বিকেল পর্যন্ত বিক্রেতারা তাদের দোকান খোলা রেখেছেন।
শুক্রবার বউ বাজারে কাপড় কিনতে আসা বিরল উপজেলার মমতাজ বেগম বলেন, সামনে ঈদ, তাই পরিবারের জন্য এখানে কেনাকাটা করতে এসেছি। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য এই বাজার। আমার জন্য শাড়ি, থ্রি-পিস, ওড়না নিয়েছি। আর আমার দুই ছেলের জন্য শার্ট, প্যান্ট এবং বরের জন্য লুঙ্গি নিয়েছি। এখানে কম দামে পাওয়া যায়। এই বউ বাজারের জন্য আমাদের মতো মধ্যবিত্তদের অনেক সুবিধা।

দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকার শরিফা বেগম বলেন, এখানে কাপড়ের দাম অন্য জায়গার চেয়ে একটু কম। তাছাড়া কাপড়-চোপড়সহ প্রয়োজনীয় সব জিনিসপত্র একসাথে এখানে পাওয়া যায়, তাই এখানে এসেছি। ঈদের এখনও বেশ কিছুদিন বাকী রয়েছে। তাই আজ আসলাম দেখতে ও কিছু কাটা কাপড় কিনতে। কিন্তু এসেই দেখছি যে ভীড়, যেনো ঈদ ঘনিয়ে এসেছে।

বউ বাজারের কাপড় বিক্রেতারা জহরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষ্যে শুরুতেই বিক্রি ভালো হচ্ছে। আশা করছি আগামী কয়েক শুক্রবার আরও বেশী বেচাকেনা হবে।

বিক্রেতারা বলেন, এই বউ বাজার প্রতি ছুটির দিনে জাঁকজমকভাবে পরিচালিত হয়। সাধারণ বাজারের চেয়ে এই বাজারে কম মূল্যে কাপড় পাওয়ায় সব শ্রেণির লোকজন এখানে আসে। তারা বলেন, এই বউ বাজার প্রতি ছুটির দিকে জাঁকজমকভাবে পরিচালিত হয়।

সাধারণ বাজারের চেয়ে এই বাজারে কম মূল্যে কাপড় পাওয়ায় সব শ্রেণির লোকজন এখানে আসে। বর্তমানে ঈদের বাজার, তাই আজ প্রচুর বিক্রি হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০