Shakil Shah
২১ অক্টোবর ২০২০, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এবার সরকারই বাড়াল আলুর দাম

বাজার নিয়ন্ত্রণে এবার সরকারই বাড়াল আলুর দাম। খুচরা পর্যায়ে এককেজি আলুর দাম ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। আগামীকাল (২১ অক্টোবর) থেকে নির্ধারিত দামে আলু বিক্রি করা না হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষি বিপণন অধিদপ্তরে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আলুর এই দাম পুনর্নির্ধারণ করা হয়। এর আগে গেল ৭ অক্টোবর প্রতিকেজি আলুর খুচরামূল্য নির্ধারণ করে দেয়া হয়েছিল ৩০ টাকা। একই সঙ্গে পাইকারি পর্যায়ে এককেজি আলুর দাম ২৫ ও কোল্ডস্টোরেজ পর্যায়ে ২৩ টাকা বেধে দেয় সরকার। তবে, দাম বাড়ানোর সিদ্ধান্তে এখন থেকে পাইকারি পর্যায়ে ৩০ ও কোল্ডস্টোরেজ পর্যায়ে এককেজি আলুর দাম পড়বে ২৭ টাকা।

মঙ্গলবার দুপুরেই সচিবালয়ে সাংবাদিকদের আলুর দাম বাড়ানোর ইঙ্গিত দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি জানান, প্রতিকেজি আলুর খুচরা দাম নতুন করে ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে নির্ধারণ করা হবে। এসময়, খুচরা পর্যায়ে আলুর দাম অনেকে বেড়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, লক্ষ্য ছিল যেন কৃষকরা আলুর ভালো দাম পায়, কিন্তু দাম এত বেড়ে যাবে সেটা বুঝতে পারেনি সরকার।

এছাড়া, ইরান, তুরস্ক, মিসর, মিয়ানমার, পাকিস্তান থেকে আলু আমদানি করার চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, গত ৫ মাস ধরে বৃষ্টির কারণে আলুর ওপর নির্ভরতা খানিকটা বেড়ে গেছে।

সম্প্রতি নানা অজুহাতে হঠাৎ করেই দ্বিগুণ হয়ে যায় আলুর দাম। পাইকারি ও খুচরা বাজারে ৫৫ থেকে ৬০ টাকাতেও বিক্রি হয় এই নিত্যপণ্য। দাম নিয়ন্ত্রণে মাঠে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সরকারি সংশ্লিষ্ট সংস্থা। কেনা দামে বিক্রি করলেও সরকারের বেধে দেয়া দামের চেয়ে বেশি দামে বিক্রি করতে হবে আর এতে জরিমানার মুখে পড়তে হতে পারে; এমন ভয়ে অনেক বাজারের ব্যবসায়ীরা আলু বিক্রি বন্ধও করে দিয়েছে এরই মধ্যে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০