Shakil Shah
১০ জানুয়ারী ২০২১, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিলম্বি ফলের রয়েছে প্রচুর বাণিজ্যিক সম্ভাবনা

মো.দেলোয়ার হোসেন, নবীনগর প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ফলের নাম বিলম্বি। নবীনগরের একটি ঐতিহ্যবাহী টক ফল এটি। রসালো ও মুখরোচক ফলটি তরকারিতে অপূর্ব স্বাদ এনে দেয়। দেশের অন্য কোথাও বিলম্বি ফল সাধারণত চোখে পড়ে না। তবে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সীমিত আকারে এ ফলের চাষ হয় বলে জানা গেছে । এই ফল দেখতে অনেকটা লম্বা সাইজের টমেটোর মত ।

রং হালকা সবুজ তবে পাকা অবস্থায় ধারণ করে হলুদ বর্ন। তেঁতুলের মতো এতটা করা টক নয় এই ফল মাছের তরকারি আর ডালে ব্যবহৃত হয় বেশি। তাছাড়া আচারও করা যায় । বিলম্বি বারোমাসি ফল। এ ফলের গাছ ১২ থেকে ১৫ ফুট পর্যন্ত উঁচু হয়। গাছের ডালে সমাহার চিরল পাতার।

একটি গাছ একনাগাড়ে ফল দেয় ১৫ থেকে ২০ বছর। প্রতিটি ডালে ধরে প্রচুর ফল । একটি গাছ বর্ষায় ১০০ কেজি এবং শীতকালে ৫০ কেজি পরিমাণ এর ফলন দিতে পারে। গোড়ায় পানি জমলে গাছ মারা যায় । বিলম্বির চারা হয় বীজ থেকে। ৩ বছরে ফল ধরে ।ফুল থেকে ফল হওয়ার ১৫ দিনের মধ্যে হয় খাওয়ার উপযোগী ।

গাছ থেকে পাড়ার দই তিন দিন পরে পচে যায় এ ফল। পাছা চেটে দিলে ফলন বেশি হয়। স্থানীয় বাজারে প্রতি কেজি বিলম্বি ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। নবীনগরে বিলম্বি গাছ সংগ্রহ ইতিহাস ও বেশ প্রাচীন। প্রায় শত বছর আগে নবীনগরের তৎকালীন পোস্ট মাস্টার ইয়াকুব আলী চৌধুরী তার ব্যক্তিগত বিভাগের জন্য এই গাছের চারা সংগ্রহ করেন। স্থানীয় আদালতের চাপরাশি নরেন্দ্র চন্দ্র মোদি এনে দেন এচারা।

বর্তমানে এখানকার বেশকিছু বাড়িতেই বিলম্বি গাছ রয়েছে। শুধু তাই নয়, এলাকার বিলম্বি চারা অনেকেই শখ করে নিয়ে গেছেন ইউরোপ-আমেরিকা ও মধ্যপ্রাচ্যে। ওখানে কী নাম, তা জানা যায়নি। তবে স্থানীয়ভাবে পরিচিতি রয়েছে বিলম্বি নামে। অনেকের অভিমত কৃষি বিভাগের উদ্যোগে নবীনগরে ঐতিহ্যবাহী ফলের পুষ্টি গুনাগুন নির্ণয় করা দরকার। তাছাড়া বাণিজ্যিক ভিত্তিতে বিবেচনা করা যেতে পারে তরকারি এবং আচার হিসেবে বিলম্বের সম্ভাবনাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০