bhorerdarpan
১৫ এপ্রিল ২০২০, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় মৃত ব্যক্তিকে চিকিৎসা, চিকিৎসক, নার্স হোম কোয়ারেন্টিন

নোয়াখালী প্রতিনিধি- করোনা অক্রান্ত হয়ে মৃত এক ইতালি প্রবাসিকে চিকিৎসা দেওয়ার তথ্য গোপন করে ও স্বাস্থ্যবিধি না মেনে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম পরিচালনা করায় নোয়াখালী জেলা শহরের প্রাইম হসপিটাল লিমিটেডকে লকডাউন করা হয়েছে। 

সোমবার রাত ১২টা থেকে পরবর্তী ১৪ দিনের জন্য এ লকডাউন করা হয়। এ সময় বেসরকারি হাসপাতালটি খালি করে জীবাণুমুক্ত করতে এবং সকল চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে রাখতে বলা হয়েছে।

সোমবার রাত ১০টার দিকে জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মোমিনুর রহমান স্বাক্ষরিত প্রাইম হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এক পত্রে এ আদেশের কথা জানানো হয়। 

জেলা সিভিল সার্জন সূত্রে যানা যায়, গত ৫ এপ্রিল প্রাইম হসপিটালের ৫০৪ নং রুমে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ইতালি প্রবাসি মোরশেদ আলমকে (৪৪) ভর্তি পর চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তাকে ঢাকায় পাঠানো হয়। কিন্তু রোগীর করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের জন্য সিভিল সার্জন অফিসকে বিষয়টি অবহিত করা হয়নি। পরবর্তীকালে রোগীটি ঢাকায় মারা যায় এবং ঢাকায় তার করোনাভাইরাস ধরা পড়ে। করোনায় মৃত্যু নিশ্চিত হওয়ার পরও হাসপাতালে যে ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার কথা তা না মেনে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম চালিয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ। তাই জনগণের সার্বিক নিরাপত্তা এবং ভর্তিকৃত রোগীদের নিরাপত্তার স্বার্থে প্রতিষ্ঠানটিকে ১৩ এপ্রিল রাত ১২টা থেকে পরবর্তী ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়। বিনা ব্যর্থতায় এ আদেশ পালন করতে হবে।

সুধারাম মডেল থানা পুলিশকে পত্রের অনুলিপি দিয়ে এ ব্যাপপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন জানান, রাতেই আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে হাসপাতালাটি খালি করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০