Bhorer Darpan Online
১১ সেপ্টেম্বর ২০২০, ৬:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় সংবাদ সম্মেলন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় আবু ইউসুফের মিথ্যা তথ্য সংবলিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করা হয়েছে। উপজেলার চাকামইয়া ইউনিয়ের গামুরবুনিয়া গ্রামের আব্দুল হক তালুকদারের ছেলে ও পিরোজপুর জেলার নেছারাবাদ থানার সাবেক ওসি ও বর্তমান খুলনা রেঞ্জে সংযুক্ত মো. কামরুজ্জামান টুকু’র ভাই মো. সোহরাব হোসেন শুক্রবার বেলা ১১ টায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাবে লিখিত বক্তব্যের মাধ্যমে এ সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি সাংবাদিকদের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সাজানো সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মো. সোহরাব হোসেন তালুকদার তার লিখিত বক্তব্যে বলেন, মোস্তফা বিশ্বাসের বাবা ও ভাইয়ের নিকট হতে আমার বাবা আব্দুল হক তালুকদার আমাদের নামে ৩৫ শতাংশ জমি ক্রয় করেন। যাহার দলিল নম্বর ৫৫৫৪/৫৫৫৫। কিন্তু শিক্ষক আবু ইউসুফের বেয়াই মোস্তফা বিশ্বাস উক্ত জমিতে আমাদের ভোগ দখল না দিয়ে জোড় পূর্বক দখল নিতে চায়। আমার বাবার ক্রয়কৃত জমি তাদের দখল দিতে না চাইলে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে উক্ত জমি জোড় পূর্বক দখলের পায়তারা চালায়। এতে আমরা বাঁধা দিলে মোস্তফা বিশ্বাস আমার ভাই মো. লোকমান হোসেন তালুকদারকে খুনের উদ্দেশ্যে মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে ফেলে। তখন আমরা আমতলী থানায় একটি ফৌজদারী মামলা করি। যাহার মামলা নং জি.আর ২০৩/১৮ আম। কিন্তু এ বিষয়টিকেও তারা হয়রানীমূলক বলে অপপ্রচার চালাবার মিথ্যা চেষ্টা চালাচ্ছে। এছাড়াও তারা তাদের সংবাদ সম্মেলনে রহিমা নামের একজন মহিলার মামলার বিষয়ে আমাদের জড়িয়ে যে মিথ্যা অপাবাদ দিয়েছে তা সত্যি নয়। এ বিষয়ের সাথে আমার বা আমার পরিবারের কোন সম্পৃক্ততা নেই। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি স্ব-পরিবারে আমতলী বসবাস করি। আমার ভাই লোকমান তালুকদার ও ওসি কামরুজ্জামান টুকু চাকরির সুবাধে দীর্ঘদিন ধরে এলাকার বাইরে রয়েছে। আমরা কেহই গ্রামের বাড়িতে থাকি না। অথচ তারা বলছে আমরা তাদের হুমকী ও ভয়ভীতি দেখাচ্ছি। যা প্রকৃতপক্ষে মিথ্যা ও বানোয়াট। আমাদের পরিবারের সম্মানহানীর জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলো করা হচ্ছে। তিনি আরোও বলেন, আবু ইউসুফ ও তার পরিবার বর্তমানে তাদের নিজ বাড়িতেই অবস্থান করছে। এমনকি তারা নিয়মিত কলাপাড়া পৌর শহরসহ বিভিন্ন স্থানে অনায়াসে ঘুরে বেড়াচ্ছে অথচ আমার পরিবার তাদেরকে বাড়িতে থাকতে দিচ্ছে না এমন অভিযোগ তুলেছে যা একেবারেই ভিত্তিহীন ও অযৌক্তিক। প্রকৃতপক্ষে মিথ্যাচার করে আমার পরিবারকে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে ওই শিক্ষক ও তার পরিবার। আমার ভাই কামরুজ্জামান টুকু’র উপর মিথ্যা দোষের বোঝা চাপাতে চাইছে তারা। আমি এবিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঠিক তদন্ত ও মিথ্যাচার কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। সংবাদ সম্মেলনের সময় তার সাথে মো. মঞ্জু তালুকদার, হাছান ঘরামী ও আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০