bhorerdarpan
১৫ এপ্রিল ২০২০, ৪:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ইউপি ভবনে যুবক নির্যাতনের ঘটনা

কুমিল্লা (দেবিদ্বার) প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বারে ইউপি ভবনে এক যুবককে ডেকে নিয়ে চেয়ারম্যান ও তার সহযোগীরা দফায় দফায় মারধরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সামনেই স্থানীয় গুনাইঘর (দক্ষিণ) ইউপি ভবন ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছে এলাকার বিক্ষুব্ধ লোকজন। যদিও এ সময় পরিষদে ছিলেন না ওই চেয়ারম্যান আবদুল হাকিম খাঁন। মঙ্গলবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, করোনার কারণে বেকার হয়ে যাওয়া এলাকার দু:স্থ লোকদের জন্য ত্রাণের তালিকা তৈরীসহ নিজ উদ্যোগে শতাধিক লোকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন দেবিদ্বার উপজেলার মাশিকাড়া গ্রামের মো: আশেকে এলাহী নামের এক যুবক। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান আবদুল হাকিম খাঁনের সাথে তার বিরোধের সৃষ্টি হয়। গত শনিবার ওই যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিষদ ভবনে ৪ ঘন্টা আটকে রেখে দফায় দফায় মারধর অভিযোগ উঠে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে। পরে নির্যাতনের ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জেলা প্রশাসনের নির্দেশ গত রবিবার রাতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান। মঙ্গলবার বিকাল ৩টার দিকে তদন্ত কমিটি আহবায়ক উপজেলা সমাজ সেবা অফিসার মো: আবু তাহেরের নেতৃত্বে তদন্ত কমিটি অপর ২ সদস্য ওই ইউপি ভবনে গেলে স্থানীয় সহস্রাধিক বিক্ষুব্ধ লোক পরিষদ ঘেরাও করে চেয়ারম্যান ও তার সহযোগীদের বিচারের দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে।

দেবিদ্বার থানার ওসি মো: জহিরুল আনোয়ার জানান, তদন্ত কমিটি অনুরোধে পুলিশ পাঠানো হলে পুলিশ সেখানে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। চেয়ারম্যান আবদুল হাকিম খান জানান, করোনা পরিস্থিতিতে সরকার যখন সামাজিক দুরত্ব নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন, এ সময় আমার প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে বিভিন্ন স্থান থেকে গাড়ি দিয়ে লোক এনে মিছিলসহ তদন্ত কমিটির লোকজনের সাথে অশালীন আচরণ করে তদন্ত কাজে বিঘ্ন সৃষ্টি করেছে।

তদন্ত কমিটির আহবায়ক উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: আবু তাহের জানান, তদন্ত কমিটিতে চেয়ারম্যানকেও হাজির হতে নোটিশ দেয়া হয়, কিন্তু তিনি ( চেয়ারম্যান) নিরাপত্তার কারণ দেখিয়ে সেখানে উপস্থিত হননি। তবে ভিকটিম হাজির হওয়ায় প্রাথমিকভাবে তার বক্তব্য নেয়া হয়েছে, আরও সাক্ষীদের সাক্ষ্য ও চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বক্তব্য নেয়ার স্বার্থে তদন্ত কাজ অসমাপ্ত রেখে বুধবার সকাল ১০ ঘটিকায় পুনরায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উভয় পক্ষকে হাজির হতে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০