bhorerdarpan
২০ জুন ২০২০, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় রেড জোন চিহ্নিত চারটি ওয়ার্ডে লকডাউন শুরু

কুমিল্লা নগরীর চারটি ওয়ার্ডকে রেড জোন চিহ্নিত এলাকা হিসেবে লকডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে আগামী ৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এসব ওয়ার্ডে লকডাউন বজায় রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে শুক্রবার দুপুরে গণবিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

ওয়ার্ডগুলো হচ্ছে- নগরীর ৩, ১০, ১২ এবং ১৩।
এর আগে গত মঙ্গলবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রেড জোন এলাকার বসবাসরত ইপিজেডে কর্মরত শ্রমিকগণ পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে শুধুমাত্র একবার বের হতে পারবেন এবং একবার প্রবেশ করতে পারবেন। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ বের হতে পারবেন না। এসব এলাকায় সকল প্রকার গণপরিবহন বন্ধ থাকবে। শুধুমাত্র ওষুধের দোকান খোলা থাকবে। ওয়াক্ত নামাজের ক্ষেত্রে ৫ জন এবং জুম্মার নামাজের ক্ষেত্রে ১০ জন অংশগ্রহণ করতে পারবেন। পুলিশ, র‌্যাব, সেচ্ছাসেবক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক এসব বিষয় তদারকি করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবনির্বাচিত সংসদ সদস্য মহোদয়ের সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

শিক্ষার মানোন্নয়নে সাংসদ খোকন তালুকদারের সাথে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

সোনাহাট সেতু পরিদর্শনকালে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিলেন এমপি আনোয়ারুল

মাদারীপুর হাসপাতালে ২১ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্য সেবার স্বস্তি

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাঁশখালীতে ১১ দল ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল

মোরেলগঞ্জে এম পি আব্দুল আলিম এর সংবাদ সম্মেলন

কুবিতে’ বরুড়া ছাত্র- ছাত্রী পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইরান যুদ্ধের মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেন কিম

১০

আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

১১

ঈদের ছুটি আরও বাড়ল

১২

‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ : সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও

১৩

বাগেরহাটে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

১৪

কর্মচারীর ছুরিকাঘাতে ইবির সমাজকল্যাণ বিভাগের সভাপতি নিহত

১৫

৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

১৬

এবার সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৭

চার হাজার শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রদলের গণ-ইফতার আয়োজন

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়: বাণিজ্যমন্ত্রী

১৯

ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত!

২০