১৬ মে ২০২০, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খানসামায় প্রথম করোনা রোগী সনাক্ত, বাড়ি লকডাউন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় ঢাকা ফেরত এক সন্তানের জননী ২৭ বছর বয়সী প্রথম এক মহিলার করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। তিনি ভাবকি ইউনিয়নের আগ্রা গ্রামের দাসপাড়ার নারায়ন চন্দ্র রায়ের স্ত্রী। তিনি ঢাকার মিরপুরে একটি কোম্পানীতে চাকরি করতেন। করোনা পসিটিভ হওয়ায় তার বাড়িকে লক ডাউন করেছে উপজেলা প্রশাসন।
করোনা রোগীর চিকিৎসা সংক্রান্ত মেডিকেল টিমের টিমলিডার ডা. ফারুক আহমেদ রিজওয়ান জানান, করোনা পজিটিভ ঐ নারী গত ৯ মে শনিবার ঢাকা থেকে খানসামার বাসায় আসে। উপজেলা স্বাস্থ্য বিভাগ গত বৃহস্পতিবার তার বাসার নিকট হতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর এম. আ. রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার রাতে তার রির্পোট পসিটিভ আসে। 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. শামসুদ্দোহা মুকুল জানান, আক্রান্ত ওই নারীর শরীরে করোনার কোন লক্ষণ এখনো দেখা যায়নি। তিনি এখনো সুস্থ আছেন। আগামী ৭ দিন পরে আবারো তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। এছাড়া ওই বাড়ির আশপাশের সবার নমুনা সংগ্রহ করা হবে। আক্রান্ত ব্যক্তিকে তার বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চিকিৎসা প্রদান করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, কোভিট-১৯ পজিটিভ ফলাফল আসার পরপরই ঐ মহিলার বাড়ি লক ডাউন করা হয়েছে। তার পরিবারের সদস্য ছাড়াও পুরো এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে স্মার্ট কার্ড নিয়েও পণ্য পেলেন না অর্ধশতাধিক মানুষ

জাতিসংঘের দায়িত্বশীল ব্যাংকিং নীতিমালায় সিটি ব্যাংকের অন্তর্ভুক্তি

সিংড়ার চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত

নবনির্বাচিত সংসদ সদস্য মহোদয়ের সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

শিক্ষার মানোন্নয়নে সাংসদ খোকন তালুকদারের সাথে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

সোনাহাট সেতু পরিদর্শনকালে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিলেন এমপি আনোয়ারুল

মাদারীপুর হাসপাতালে ২১ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্য সেবার স্বস্তি

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাঁশখালীতে ১১ দল ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল

১০

মোরেলগঞ্জে এম পি আব্দুল আলিম এর সংবাদ সম্মেলন

১১

কুবিতে’ বরুড়া ছাত্র- ছাত্রী পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

ইরান যুদ্ধের মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেন কিম

১৩

আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

১৪

ঈদের ছুটি আরও বাড়ল

১৫

‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ : সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও

১৬

বাগেরহাটে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

১৭

কর্মচারীর ছুরিকাঘাতে ইবির সমাজকল্যাণ বিভাগের সভাপতি নিহত

১৮

৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

১৯

এবার সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

২০