bhorerdarpan
১২ এপ্রিল ২০২০, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুর জেলার সিভিল সার্জনসহ ১৫০ জন হোম কোয়ারেন্টাইনে

মঞ্জুর হোসেন মিলন, গাজীপুরঃ গাজীপুরে সিভিল সার্জনের কার্র্র্য্যালয়েল এক নাইটগার্ডসহ ৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে রবিবার ভোরে গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান ও তার অফিসের ১২ কর্মকর্তা-কর্মচারীসহ মিলিয়ে দেড় শতাধিক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। গাজীপুরের সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন। গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান জানান, শনিবার গাজীপুরের সিটি কর্পোরেশন এলাকার  চারজন ও কাপাসিয়ার উপজেলার এক ব্যক্তির নমুনা পরীক্ষার পর করোনাভাইরাস পজিটিভ আসে। ওই পাঁচজনের মধ্যে তার অফিসের নাইটগার্ডও রয়েছেন। ওই নাইটগার্ড কয়েকদিন পূর্বে তার নিজ বাড়ি কাপাসিয়া গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর তার মাঝে করোনার কিছু উপসর্গ তার মধ্যে  দেখতে পেয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে ঢাকায় পাঠানো হয়। গত শনিবার নমুনার রেজাল্ট পজিটিভ আসে। তাকে তাৎক্ষণিকভাবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। করোনা রোগীরা যাদের সংস্পর্শে আসেন তাদেরও সংক্রমণের সম্ভাবনা থাকে। এজন্য তিনি ও তার অফিসের ১৩ কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১৫০জনকে শনাক্ত করে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য স্টাফদেরও নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি সরকারি বাসাতে কোয়ারেন্টাইনে থেকেই কাজ করছেন। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শনিবার পর্যন্ত জেলায় ২ হাজার ৯৪৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়। এর মধ্যে দুই হাজার ৫৮৩ জন নির্দিষ্ট সময়ে সংক্রমিত না হওয়ায় কোয়ারেন্টাইন ছেড়েছেন। এ পর্যন্ত ৩০১ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত

নবনির্বাচিত সংসদ সদস্য মহোদয়ের সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

শিক্ষার মানোন্নয়নে সাংসদ খোকন তালুকদারের সাথে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

সোনাহাট সেতু পরিদর্শনকালে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিলেন এমপি আনোয়ারুল

মাদারীপুর হাসপাতালে ২১ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্য সেবার স্বস্তি

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাঁশখালীতে ১১ দল ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল

মোরেলগঞ্জে এম পি আব্দুল আলিম এর সংবাদ সম্মেলন

কুবিতে’ বরুড়া ছাত্র- ছাত্রী পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

ইরান যুদ্ধের মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেন কিম

১১

আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

১২

ঈদের ছুটি আরও বাড়ল

১৩

‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ : সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও

১৪

বাগেরহাটে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

১৫

কর্মচারীর ছুরিকাঘাতে ইবির সমাজকল্যাণ বিভাগের সভাপতি নিহত

১৬

৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

১৭

এবার সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৮

চার হাজার শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রদলের গণ-ইফতার আয়োজন

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়: বাণিজ্যমন্ত্রী

২০