১০ মে ২০২০, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে আশা’র ৮ মেট্রিক টন খাদ্যসামগ্রী বিতরণ

কে, এম, সাইফুর রহমান, গোপালগঞ্জ : দেশ জুড়ে প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশে ঘরে থাকা অসহায় দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। দেশে করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র আহ্বানে সাড়া দিয়ে বিশ্বের শীর্ষ আত্মনির্ভর ও স্ব- অর্থায়িত ক্ষুদ্রঋণ সেবাদানকারী প্রতিষ্ঠান “আশা” তার নিজস্ব অর্থায়নে করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে সমগ্র বাংলাদেশে ১২ কোটি টাকার খাদ্যসামগ্রী বিতরণ করছে।
এরই অংশ হিসেবে রোববার (১০ মে) দুপুরে আশা গোপালগঞ্জ জেলার পক্ষ হতে ৮ মেট্রিক টন খাদ্যসামগ্রী (৫০০ ব্যাগ) পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৫০০ পরিবারের মাঝে বিতরণের জন্য গোপালগঞ্জ জেলা প্রশাসনের নিকট হস্তান্তর করেছে।প্রতি ব্যাগে ১০-কেজি চাল, ২-কেজি ডাল, ২-কেজি আলু, ১-কেজি লবণ ও ১-লিটার রান্নার তেল রয়েছে। এছাড়া গোপালগঞ্জ সদর উপজেলা সহ ৫ টি উপজেলায় ২০০ব্যাগ করে মোট ১৫০০ ব্যাগ (২৪ টন) খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলেও গনমাধ্যমকে জানান আশা কর্তৃপক্ষ।
 
জেলা প্রশাসকের পক্ষে এনডিসি মাহাবুবুল আলম এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা আশা'র নিকট থেকে খাদ্যসামগ্রী গুলো বুঝে নেন। এসময় ফরিদপুর আশা বিভাগের অতিরিক্ত বিভাগীয় ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, গোপালগঞ্জ  জেলার সিনিয়র ব্যবস্থাপক মো.মোজহারুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক আশিষ কুমার মন্ডল, সিনিয়র শাখা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, মো.আলমগীর হোসেন, সহকারী শাখা ব্যাবস্হাপক মো.ওহিদুল ইসলাম ও শংকর কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০