Online Desk
৮ মার্চ ২০২৬, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের বাঁশখালীতে সীরত আলোচনা, প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

চট্টগ্রামের বাঁশখালীতে সীরত আলোচনা, প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে রাসূল (সা.)–এর সীরত শীর্ষক আলোচনা সভা, কুরআন তিলাওয়াত ও ইসলামি সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং এলাকাবাসী ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে স্থানীয় জামে মসজিদের প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।

পরিষদের সভাপতি সাংবাদিক শিব্বির আহমদ রানা’র সভাপতিত্বে এবং আব্দুল ওয়াহেদ ও তৌহিদ-উল বারীর যৌথ সঞ্চালনায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক ভূমি কর্মকর্তা মিজানুল কবীর।

পরে বিভিন্ন ক্যাটাগরিতে কুরআন তিলাওয়াত ও ইসলামি সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে এলাকার শিশু-কিশোর ও তরুণরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে ‘কুরআন ও হাদিসের আলোকে রাসূল (সা.)–এর সীরত’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মোহাব্বত আলী পাড়া জামে মসজিদের খতিব মাওলানা শাহাদাত হোছাইন, মাওলানা রফিক আহমদ এবং পরিষদের কার্যকরী কমিটির সদস্য আবরার হাসান রিয়াদ। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর জীবনাদর্শ, মানবতা ও ইসলামের শান্তির বাণী সম্পর্কে আলোকপাত করেন।

এ সময় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন মাওলানা আহমদ ছগির, এম. এস. মাসুদ, এনামুল হক রাহাত, নাছির উদ্দীন মাহির, আতিক উল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিরা সমাজ উন্নয়ন পরিষদের বিভিন্ন সমাজবান্ধব কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা রিদুয়ান, হাফেজ মুহাম্মদ ইউনূসুল হক এবং আব্দুল ওয়াহেদ।

অনুষ্ঠান শেষে কুরআন তিলাওয়াত ও ইসলামি সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মাওলানা শাহাদাত হোছাইনের মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০