bhorerdarpan
১৯ এপ্রিল ২০২০, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে আইসোলেশনে আরেক রোগীর মৃত্যু

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ব্যক্তির (৫৫) মৃত্যু হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তি নগরের পাহাড়তলী থানার সাগরিকার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিআইটিআইডির পরিচালক ডা. এম এ হাসান।

তিনি জানান, এক ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু রোগীর মধ্যে করোনাভাইরাসের বেশ কিছু লক্ষণ থাকায় তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। রোববার সকালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত ৩৫ জন করোনার (কোভিড-১৯) রোগী শনাক্ত হয়েছে। এসব রোগীরা হলেন-নগরীর দামপাড়ায় ৫ জন, সাগরিকায় ৬ জন, সরাইপাড়ায় ১ জন, হালিশহরে ২ জন, ফিরিঙ্গিবাজারে ১ জন, গোলপাহাড়ে ১ জন, পাহাড়তলী সিসিএ মার্কেটে ১ জন, কাতালগঞ্জে ১ জন, উত্তর কাট্টলীতে ১ জন, বন্দর নিমতলায় ১ জন, সাতকনিয়া উপজেলার ইছামতি আলীনগরে ৮ জন, সীতাকুণ্ড গোডাউন রোডে ১ জন, পটিয়া উপজেলার পথের পাড়ায় ১ জন ও কাগজি পাড়ায় ১ জন, বোয়ালখালী উপজেলার সারোয়াতলীতে ১ জন এবং আনোয়ারা উপজেলার ওষখাইনে ১ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০