১৪ মে ২০২০, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে আজও রেকর্ড ৯৫ জনের করোনা শনাক্ত

চট্টগ্রাম ব্যাুরো : চট্টগ্রামে আজও করোনার ভয়াবহ ছোবল অব্যাহত। চট্টগ্রামে করোনা পরীক্ষায় গতকালের রেকর্ড অতিক্রম করে ২৪ ঘণ্টায় সর্বোচ্চচ ৯৫ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এর মধ্যে চট্টগ্রাম শহরে ৭৪ জন এবং জেলায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের ১ম ল্যাব ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ২৩১টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে মহানগরে ৩৩ জন, উপজেলায় ৫ এবং ভিন্ন জেলায় ১১ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ল্যাবে (সিভাসু) ৪৬ টি নমুনা পরীক্ষা করে বাঁশখালীতে ১২ জন এবং রাঙ্গামাটি ৫ ও খাগড়াছড়ি জেলার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৯০টি নমুনা পরীক্ষা করে নগরীতে ৪১ এবং উপজেলায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রাম জেলার ২টি নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয়নি। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৩৬৯টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৯৫ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৫১২ জন। চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০