২৯ এপ্রিল ২০২০, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে করোনা পরীক্ষার জন্য বিআইটিআইডি ও চমেকে ৮ হাজার কিট

চট্টগ্রাম ব্যাুরো: দেশে করোনা পরিস্থিতি ক্রমশ জটিল রূপ ধারণ করছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যায় থেমে নেই চট্টগ্রামও। এর মধ্যে চট্টগ্রাম জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে ৬৭ জন।

স্বস্তি বলতে, করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামে এলো ৮ হাজার কিট। এর মধ্যে চট্টগ্রামের করোনাভাইরাস পরীক্ষার প্রধান পরীক্ষাগার ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডি পেলো ৫ হাজার কিট। এর আগে রাজধানীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে (আইইডিসিআর) করোনাভাইরাসের কিটের জন্য চাহিদাপত্র দিয়েছিল চট্টগ্রামের ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস বিআইটিআইডিতে এসে পৌঁছায় মোট পাঁচ হাজার কিট।

এর আগে গত ১৬ এপ্রিল রাতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের গাড়িতে করে করোনা ভাইরাস পরীক্ষার জন্য ১ হাজার ৯২০টি কিট এনে বিআইটিআইডিকে হস্তান্তর করা হয়েছিলো। এদিকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রামের আরো একটি করোনা পরীক্ষাগার।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবেই হবে করোনা পরীক্ষা তবে নমুনা পরীক্ষার জন্য ল্যাবটি এখনো চালু না হলেও তাদের হাতে পৌছে গেছে ৩ হাজার কিট। ল্যাবটি চালু হতে আরো এক সপ্তাহ সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯ টার সময় চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিতবিআইটিআইডিতে এখন পর্যন্ত ২৭৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৭ জন। শুধুমাত্র নগরীতেই করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ৪২ জন। তাছাড়া সাতকানিয়ার ১৫ জন, সীতাকুণ্ডের ২ জন, বোয়ালখালীর ২ জন, পটিয়ার ২ জন, আনোয়ারার ১ জন, চন্দনাইশের ১ জন, ফটিকছড়ির ১ জন, হাটহাজারীতে ১ জন ও মিরসরাইতে ২ জন এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে পাঁচজন ইতিমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক লেনদেন সেবা উন্নত করতে নতুন সুইফট কাঠামো গ্রহণ করল সিটি ব্যাংক

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

উলিপুরে আসামি ধরতে গিয়ে মবের স্বীকার হয়ে ফিরে এলেন থানার ওসি

বকশীগঞ্জে যুবদলের মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিল চলছে

বাগেরহাটের ফকিরহাটে পিকআপের চাপায় পথচারী নিহত

বাগেরহাটের রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান হলেন রাকিবুল ইসলাম

ধুনটে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

মির্জাপুরে বিএনপি নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

লালপুরে আশ্রয়ের সুযোগে এক মাসের শিশু চুরির ১২ ঘন্টা পর উদ্ধার

শিবচরে অগ্নিকান্ডে ২ টি গরু পুড়ে ছাই

১০

আশুলিয়া ফুটপাতে দোকন বসানোকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া আহত ৩

১১

রাঙ্গামাটিতে জ্বালানি তেল সংকটে স্পিডবোট চলাচল বন্ধ

১২

শ্রীপুরে জমে উঠেছে ঈদ বাজার, ফুটপাতের কেনাকাটায় মধ্যবিত্তরাও ঝুঁকছে

১৩

বাঁশখালীতে এতিম শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করল মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশন

১৪

শ্রীপুরে বসতবাড়ির বাউন্ডারী ওয়াল ভাঙ্গার হুমকি থানায় জিডি

১৫

রাজবাড়ীতে আলুর ট্রাক উল্টে খাদে

১৬

ধুনটে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ

১৭

বান্দরবানে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেডের,৭ ফিল্ড এম্বুলেন্স

১৮

ব্যাংক এশিয়ার নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কায়েস চৌধুরীর যোগদান

১৯

চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ

২০