২৭ এপ্রিল ২০২০, ৩:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে টিসিবির পণ্য কিনতে নিম্নবিত্তের কাতারে ভিড় করছে মধ্যবিত্তরাও!

রাজীব সেন প্রিন্স, চট্টগ্রাম ব্যাুরো: লজ্জা ভেঙে নিম্নবিত্তের কাতারে এসে মধ্যবিত্তরা দাঁড়িয়েছেন দীর্ঘ লাইনে। কিনছেন কম দামে পণ্য। চট্টগ্রাম নগরীর জামালখান প্রেসক্লাবসহ চট্টগ্রামের বেশ কয়েকটি এলাকায় টিসিবির বিক্রয় কেন্দ্রে দেখা গেছে এমন চিত্র। এদিকে করোনার প্রভাবে খরচ বাঁচাতে ভর্তুকিমূল্যে পণ্য কিনতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর বিক্রয় কেন্দ্রে নিম্ন আয়ের মানুষের সঙ্গে মধ্যবিত্তরাও ভিড় করায় চাহিদা বেড়েছে বহুগুন।

দীর্ঘ লাইনে দাড়িয়ে থেকেও পণ্য না পাওয়ার অভিযোগও করেছেন কয়েকজন ক্রেতা। নিম্নবিত্তের কাতারে এসে মধ্যবিত্তরাও ভিড় করায় চাহিদা বেড়েছে উল্লেখ করে টিসিবিকর্মকর্তার দাবি করছেন, চাহিদা বাড়ায় তাদের পয়েন্টও বাড়িয়েছে। আগে ছিল ১৫টি আর এখন তা বাড়িয়ে ৩৫ পয়েন্টে খাদ্যসামগ্রী বিক্রি করা হচ্ছে।লজ্বা ভুলে নিজেকে একটু আড়াল করে প্রেস ক্লাবের সামনে টিসিবির বিক্রয় কেন্দ্রে পণ্য কিনতে লাইনে দাড়িয়েছেন নগরীর হেমশেন লেইন এলাকার একজন ব্যবসায়ি।

নাম না জানানো শর্তে তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, তিনি একজন ইলেকট্রনিক্স পণ্য বিক্রেতা। নগরীর তিন পোলের মাথায় তার নিজস্ব ছোট একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। তবে করোনার কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পরিবার নিয়ে চলতে খুব কষ্ট হচ্ছে। আবার কারও কাছে হাতও পাততে পারছিনা লজ্জ্বায়। তাই বাধ্য হয়ে বাজারমূল্যের চেয়ে অনেক কমে পণ্য কেনার জন্য লাইনে দাড়িয়েছি।

বেসরকারি চাকুরিজীবি নয়ন দে জানালেন, ঘরে যা মজুদ ছিলো কয়েকদিন আগেই সব শেষ হয়েছে। এদিকে জমানো অর্থটাও প্রায় শেষ তাই এখানে কমদমে পণ্য কিনতে লাইনে দাড়িয়েছি তবে তিনি অভিযোগ করেন সরবরাহ কম থাকায় গতকালও তিনি লাইনে দাড়িয়ে পণ্য কিনতে পারেনি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০