bhorerdarpan
১৬ এপ্রিল ২০২০, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চলচ্চিত্র অভিনেতা চার্লি চ্যাপলিনের জন্মদিন আজ

বরেণ্য চলচ্চিত্র অভিনেতা চার্লি চ্যাপলিনের জন্মদিন আজ ১৬ এপ্রিল। চার্লস স্পেন্সার চ্যাপলিন ১৮৮৯ সালে ১৬ এপ্রিল ইংল্যান্ডের লন্ডনের ইস্ট স্ট্রিট ওয়ালওয়ার্থে  জন্ম গ্রহণ করেন। সংবাদ মাধ্যম নানা সময়ে নানা রকম তথ্য দিয়েছে তার জন্মস্থান সম্পর্কে। এমনকি তার চলচ্চিত্র জীবনের প্রথমদিকে চ্যাপলিন নিজেও একবার বলেছেন যে তিনি ফ্রান্সে জন্মগ্রহণ করেছেন।
১৯১৪ সালে ২৫ বছর বয়সে প্রথমবার সিনেমাতে অভিনয় করেন চার্লি চ্যাপলিন। ছবির নাম ছিল ‘মেকিং এ লিভিং’। তবে ছবিটি ব্যবসায়িকভাবে তেমন সফল হয়নি। অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্র পরিচালনায়ও হাত দেন।
চ্যাপলিন পরিচালিত প্রথম সিনেমা ‘কট ইন এ ক্যাবার’। এই ছবিটি সেসময় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ‘ড্রামাটিক মিরব’ পত্রিকায় লেখা হয়; চার্লির কোনো তুলনা হয় না। তিনি অদ্বিতীয়।
১৯১৫ সালে চ্যাপলিন অভিনয় করেন ‘দ্য ট্র্যাম্প’ ছবিতে। এই ছবিটি মুক্তির পর চার্লির জনপ্রিয়তা স্রোতের বেগে বেড়ে যায়। এই ছবিতে চ্যাপলিন শুধুমাত্র দর্শকদের মজাই দেননি, শেষ দৃশ্যে চার্লি তার অভিনয় দিয়ে দর্শক হৃদয়কে মোচড় দিয়ে দেন।
১৯২১ সালে নির্মাণ করেন ‘দ্য কিড’। চার্লি চ্যাপলিনের জনপ্রিয়তার পেছনে এই ছবিটির ভূমিকা অনেক বেশি। দ্য গোল্ড রাশ, দ্য গ্রেট ডিক্টেটর, সিটি লাইটস, মডার্ন টাইমস চ্যাপলিনের বিখ্যাত চলচ্চিত্র।
জেনেভার তীরে বিশাল বাড়িটিতে জীবনের শেষ ২৫টি বছর কাটিয়েছেন, নির্বাক চলচ্চিত্রের তারকা চার্লি। স্ত্রী ও আট সন্তানকে নিয়ে বাড়িটিতে থাকতেন তিনি।  ১৯৭৭ সালের ২৫ ডিসেম্বর না ফেরার দেশে চলে যান এই কিংবদন্তী শিল্পী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০