২২ মে ২০২০, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাটমোহরে বিভিন্ন ব্যক্তি ও সংস্থার ঈদের খাদ্যসামগ্রী বিতরণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : করোনাভাইরাসের কারণে দুর্ভোগে থাকা পাবনার চাটমোহরে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের মধ্যে পবিত্র ঈদ উপলক্ষে বিভিন্ন ব্যক্তি ও সংস্থা খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে। 
পাবনার অন্যতম প্রধান বেসরকারি উন্নয়ন সংস্থা পিসিডি শুক্রবার সকালে চাটমোহর রেলওয়ে প্লাট ফরমে সামাজিক দূরত্ব বজায় রেখে ৬০০টি পরিবারের মধ্যে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া গুনাইগাছা ইউনিয়নের ৭৫ জন প্রবীণ ব্যক্তির মাঝে বয়স্ক ভাতা প্রদান করা হয়েছে। খাদ্যসামগ্রী ও ভাতা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন। পিসিডির প্রতিষ্ঠাতা সির্বাহী পরিচালক আলহাজ¦ মোঃ শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুেয়ে,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ আ. কুদ্দুস সরকার, মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব আলী মাস্টার,আলহাজ¦ আ. সামাদ মাস্টার, পিসিডির এরিয়া ম্যানেজার মো. হাশেম আলী প্রমুখ।
‘তোমার দেখানো পথে চলা  ও প্রচার নয়,একটি পরিবারের পাশে দাঁড়াই এই হোক লক্ষ্যে-এ শ্লোগান নিয়ে রানা মাস্টার স্মৃতি সংসদ ও ভুমিহীন উন্নয়ন সংস্থার (এলডিও) উদ্যোগে আরডিসির সহায়তায় বৃহস্পতিবার এলডিও কার্যালয়ের সামনে কর্মহীন  ১০০টি পরিবারের মাঝে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে ৪র্থ পর্যায়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।  ইতোপূর্বে তিন ধাপে ৩২০টি কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণ করেন ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও)’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মনজু।
এছাড়া গতকাল শুক্রবার চাটমোহর পৌরসভার কাউন্সিলর মোঃ ওছিম উদ্দিন নিজস্ব অর্থায়নে মোটর শ্রমিক,সিএনজি মালিক ও দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। একই দিন চাটমোহর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আ. রউফ ও বর্তমান সাধারণ সম্পাদক আ. মুতালিক ২শ ভিক্ষুকের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক লেনদেন সেবা উন্নত করতে নতুন সুইফট কাঠামো গ্রহণ করল সিটি ব্যাংক

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

উলিপুরে আসামি ধরতে গিয়ে মবের স্বীকার হয়ে ফিরে এলেন থানার ওসি

বকশীগঞ্জে যুবদলের মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিল চলছে

বাগেরহাটের ফকিরহাটে পিকআপের চাপায় পথচারী নিহত

বাগেরহাটের রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান হলেন রাকিবুল ইসলাম

ধুনটে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

মির্জাপুরে বিএনপি নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

লালপুরে আশ্রয়ের সুযোগে এক মাসের শিশু চুরির ১২ ঘন্টা পর উদ্ধার

শিবচরে অগ্নিকান্ডে ২ টি গরু পুড়ে ছাই

১০

আশুলিয়া ফুটপাতে দোকন বসানোকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া আহত ৩

১১

রাঙ্গামাটিতে জ্বালানি তেল সংকটে স্পিডবোট চলাচল বন্ধ

১২

শ্রীপুরে জমে উঠেছে ঈদ বাজার, ফুটপাতের কেনাকাটায় মধ্যবিত্তরাও ঝুঁকছে

১৩

বাঁশখালীতে এতিম শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করল মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশন

১৪

শ্রীপুরে বসতবাড়ির বাউন্ডারী ওয়াল ভাঙ্গার হুমকি থানায় জিডি

১৫

রাজবাড়ীতে আলুর ট্রাক উল্টে খাদে

১৬

ধুনটে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ

১৭

বান্দরবানে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেডের,৭ ফিল্ড এম্বুলেন্স

১৮

ব্যাংক এশিয়ার নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কায়েস চৌধুরীর যোগদান

১৯

চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ

২০