২৮ মে ২০২০, ৯:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাল কেলেঙ্কারির অপরাধে কাপাসিয়ায় ২ ইউপি সদস্য বরখাস্ত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : অতি দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণের জন্য সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল কেলেঙ্কারির অপরাধে বৃহস্পতিবার কাপাসিয়ার দুই ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ইতঃপূর্বে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের অপরাধ প্রমাণিত হওয়ায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা ও অপরজনকে ২ মাসের কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছিলেন।

জানা যায়, ১০ টাকা কেজির চাল হাতিয়ে নিয়ে স্থানীয় লোকজনের কাছে বিক্রি করার অপরাধে গত ১৬ এপ্রিল ভ্রাম্যমাণ আদালত উপজেলার চাঁদপুর ইউনিয়নের সংরক্ষিত (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) মহিলা সদস্য বিলকিছ বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে কার্ডধারীদের কাছ থেকে ৬ টি কার্ড হাতিয়ে নিয়ে গত ৬ মাস যাবৎ ১০ টাকা কেজির চাল উত্তোলন করে আত্মসাতের অপরাধে গত ২৬ মে ভ্রাম্যমাণ আদালত রায়েদ ইউনিয়নের ৮ নং সদস্য মো. বোরহানউদ্দিকে ২ মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা বিষয়টি নিশ্চিত করে জানান, ইতঃপূর্বে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি সুপারিশ করেছিলাম। জন স্বার্থে বিষয়টি গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখার উপ সচিব মোঃ ইফতেখার আহম্মেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের দুই জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক?

জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরান -জিসাফ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জের দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত

খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে পলাশে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বাঞ্ছারামপুরে ৭৯ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

সিংড়ার শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করছি -এমপি আনু

রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ছয় ইটভাটায় সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ আখতারুজ্জামান মিয়া

ধুনটে নারী সহ ২ মাদকসেবীর কারাদণ্ড

১০

শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে বেঁধে নির্যাতন, ছেলের ২ মাসের কারাদণ্ড

১১

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে লালমোহনে র‌্যালি ও আলোচনা সভা

১২

সুন্দরবনের অজগরের পেটে কৃষকের আস্ত ছাগল!

১৩

পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

১৪

যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা কমিটিতে প্রতিনিধিত্বমূলক কাঠামো পুনর্গঠন ও নবগঠিত কমিটি বাতিলের দাবি

১৫

শ্রীপুরে পোশাক শ্রমিক ছুরিকাঘাতে হত্যা, দ্বিতীয় স্বামী, স্ত্রী ও মেয়ে গ্রেফতার

১৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

১৭

মিসাইল হামলায় নিহত বাচ্চুর পরিবারের পাশে এমপি জালাল

১৮

কাহালুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৯

কাহালুতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

২০