Bhorer Darpan Online
২৪ জুন ২০২০, ৮:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিরিরবন্দরে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আটক ১

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে ৭ বছর বয়সের এক শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত ৫ সন্তানের জনক নাসির উদ্দিন (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ । মঙ্গলবার রাতে এস.আই লিটনের নের্তৃত্বে রাণীরবন্দর বাজার এলাকা থেকে চিরিরবন্দর থানা পুলিশ তাকে আটক করে।
উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের জাহাজ পাড়ার এ ঘটনা ঘটে। ২৩শে জুন দুপুর ২টায় চিরিরবন্দর থানায় শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং ১৭। গ্রেফতার নাসির উদ্দিন একই উপজেলার রাণীপুর গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানাগেছে, গত ১৮ জুন বৃহস্পতিবার বিকালে ওই শিশু বাড়ির সামনে মসজিদের মাঠে অন্যন্য শিশুদের সাথে খেলাধুলা করলে বেলুন কিনে দেওয়ার কথা বলে ফুসলিয়ে নাসির উদ্দিন তাকে তার বাড়ির ভিতর ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। সে সময় মেয়েটি চিৎকার চেচামেছি করলে তার খেলার সহপাঠিরা ও স্থানীয় লোকজন শুনতে পেলে বাড়ির ভিতরে গিয়ে মেয়েটিকে ঘরের মেঝতে পড়ে থাকতে দেখে। পরে তাৎক্ষনিক সে সেখান থেকে সু-কৌশলে দরজা খুলে পালিয়ে যায়। ওই ঘটনার পর অভিযুক্ত নাসির ঘা-ঢাকা দিয়ে ৪ দিন পলাতক থাকলে মঙ্গলবার বিকেলে পুলিশ তাকে আটক করে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে নাসির উদ্দিনকে আটক করা হয়েছে। বুধবার সকালে তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০