১৫ মে ২০২০, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনসেবায় দেড়মাস মাঠে কাজ করার পর করোনায় আক্রান্ত জনপ্রতিনিধি

হাসানূল ইসলাম, মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। জনাব মনসুর আহমদ খান জিন্নাহ্ গত ৩১ মার্চ হতে নিজ ইউনিয়নের ৫ হাজার কর্মহীন মানুষের মাঝে ১মাসের খাদ্য ও করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সরন্ঞ্জামাদি প্রদান কর্মসূচি গ্রহণ করেন।

সরকার কতৃক প্রেরিত সাহায্যে পাঠানোর পূর্বেই তিনি প্রথম দফায় ইমামপুর ইউনিয়ন এর ২৩ শত পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ সম্পন্ন করেন। সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্যোগে ও অর্থায়নে এসব বিতরণ করেন তিনি। নিজ অর্থায়নে প্রদত্ত এই সামগ্রী বিতরণ করলেও ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ করেন তিনি।

করোনার এই মহামারীতে গজারিয়ার অন্যান্য ইউনিয়ন এর জনপ্রতিনিধিগন ঢাকায় অবস্হান করলেও তিনি নিজ এলাকায় অবস্হান করছিলেন দীর্ঘদিন যাবৎ। এসময় তিনি নিজ এলাকায় প্রতিটি ওয়ার্ড পরিদর্শন করে নিজে প্রকৃত ক্ষতিগ্রস্হ পরিবার সনাক্ত করে ব্যাক্তিগত ও সরকারি ত্রান সামগ্রী বিতরণের ব্যাবস্হা করেন।

দ্বিতীয় দফায় আরও ২৭ শত পরিবার সনাক্ত করার জন্য এলাকায় ঘুরে ঘুরে তালিকা তৈরি করছিলেন তিনি। এমতাবস্থায় তার এই সংক্রামনের ঘটনায় এলাকার জনসাধারণের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

গজারিয়ায় করোনা ভাইরাস এর প্রাদূর্ভাবের মধ্যে তার এই ঘুরাঘুরি করার ফলেই তিনি করোনা সংক্রমণের শিকার হয়েছেন বলে পরিবারসূত্রে জানা যায়। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো এবং বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০