১৩ মে ২০২০, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে এবার মেয়ের হাতে পিতা খুন !

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় এবার পারিবারিক কলহের জেরে কলেজছাত্রী মেয়ের ছুঁড়ে মারা পিঁড়ির আঘাতে বাবা খিতিশ চন্দ্র শীলের (৭০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার তালতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রাগের মাথায় ভাইয়ের উদ্দেশ্যে বোনের ছুঁড়ে মারা পিঁড়ি ছিটকে গিয়ে লাগে বাবার মাথায়। গুরুতর আহত খিতিশ চন্দ্রকে উদ্ধার করে কাঠালিয়া (আমুয়া) উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়রা জনান, সকালে খিতিশ চন্দ্র শীল তার ছেলেকে সারাদিন বাইরে ঘোরাফেরা না করে কাজকর্ম করতে বললে সে পিতার সাথে তর্কে লিপ্ত হয়। তর্কাতর্কির এক পর্যায়ে কলেজ পড়ুয়া মেয়ে শুকলা রানী পুতুল (১৭) ক্ষিপ্ত হয়ে একটি বসার কাঠের পিঁড়ি ছুড়ে মারে।

কাঠের সেই পিঁড়ি ছিটকে গিয়ে সরাসরি বৃদ্ধ পিতা খিতিশ চন্দ্রের মাথায় লাগলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে আমুয়া স্বাস্থ্য কেন্দ্রে নেয়, সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, এ ঘটনার একদিন আগে গত সোমবার (১১ মে) ঝালকাঠির রাজাপুর উপজেলার কাঠিপাড়া এলাকায় মাদকাসক্ত জুয়াড়ি পুত্র বখাটে মাহফুজ আকন লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে মা-বাবাকে গুরুতর আহত করে। পরে তাদের দুজনকেই বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় বাবা মোঃ ইসমাইল আকনের (৫২) মৃত্যু হয়। পরে ঘাতক ছেলে মাহফুজকে আটক করে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০