Shakil Shah
১৭ নভেম্বর ২০২১, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় ‘বঙ্গবন্ধু’ সিনেমার ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল ও তার পুরো টিম

ঢাকায় শ্যাম বেনেগাল

ভোরের দর্পণ ডেস্ক:

আবারও শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিং। আগামী ২০ নভেম্বর থেকে টানা কাজ হবে বাংলাদেশে। আর এ কারণে আজ বুধবার দুপুরে সাড়ে ১২টায় ঢাকায় পা রেখেছেন সিনেমাটির বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল ও তার টিম।

সিনেমার বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমি বলেন, ‘আজকেই মুম্বাই থেকে সবাই আসছেন। তবে আমাদের শুটিং শুরু হবে আগামী ২০ নভেম্বর থেকে।

জানা যায়, গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে এর কাজ হবে। প্রথমদিন থেকেই এতে যুক্ত হবেন আরিফিন শুভ। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করছেন। আর ৫ ডিসেম্বর যোগ দেবেন নুসরাত ফারিয়া। এতে তিনি অভিনয় করছেন শেখ হাসিনা চরিত্রে।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য এ সিনেমাটি নির্মাণ করছেন ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল। ২০১৯ সালের মার্চে বাংলাদেশে এর দৃশ্যধারণ শুরুর কথা থাকলেও করোনাভাইরাস মহামারির কারণে তা পিছিয়ে যায়।

মুম্বাইয়ের দাদা সাহেব ফিল্ম সিটি, গুরগাঁও ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি, টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির আদলে সেট সাজিয়ে দৃশ্য ধারণ করা হয়।

আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া ছাড়াও বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা। অন্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোয় দেখা যাবে খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া) ও মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান)।

বাংলাদেশ-ভারত প্রযোজিত সিনেমাটি ২০২২ সালে মুক্তি দেওয়ার পরিকল্পনা দুই রাষ্ট্রের। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত এ সিনেমাটি হতে যাচ্ছে বিগ বাজেটের সবচেয়ে বড় কাজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০