২৮ এপ্রিল ২০২০, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

থানাকে করোনা মুক্ত রাখতে পুলিশের ভিন্ন পদ্ধতি

মিরসরাই (চট্টগ্রাম ) প্রতিনিধি : থানার পুলিশ সদস্যের করোনা ভাইরাস থেকে নিরাপদে রাখতে সেবে গ্রহীতাদের সেবা প্রদানে ভিন্ন পদ্ধতি হাতে নিয়েছে মিরসরাই থানা। এই ব্যাতিক্রমি ব্যবস্থায় থানায় কোন সেবা গ্রহীতা আসলে তিনি সরাসরি ডিউটি অফিসারের সাথে দেখা করতে পারবেন না ভিন্ন কক্ষ থেকে ইন্টারকম টেলিফোনের মাধ্যমে তার অভিযোগ অবহিত করবেন।

সোমবার ( ২৮ এপ্রিল) চট্টগ্রাম পুলিশ সুপারের নির্দেশের এই বিকল্প ব্যবস্থা চালু করা হয়েছে। দুপুর ১টায় সহকারী পুলিশ সুপার মোঃ শামসুদ্দিন ছালে আহম্মদ চৌধুরী পিপিএম (বার) উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন। এসময় তিনি বলেন থানায় আগত সেবাপ্রার্থী সহ সকল বহিরাগতদের থানায় প্রবেশ পথে ইন্টারকম ফোনে ডিউটি অফিসার এর সাথে কথা বলবেন।

ওখান থেকেই সমাধান দেওয়া সম্ভব হলে তিনি থানায় প্রবেশ করবেন না। সমাধান সম্ভব না হলে ওখানে তার শরীরে জীবানুনাশক স্প্রে করে গোল ঘরে বসিয়ে সার্ভিস ডেলিভারি অফিসার ডিউটি অফিসার অথবা অফিসার ইনচার্জ এর নির্দেশ মোতাবেক অভিযোগকারীর অভিযোগ লিখতে সহায়তা করবেন।

উক্ত অভিযোগ এর ভিত্তিতে ডিউটি অফিসার অফিসার ইনচার্জ এর নির্দেশ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন। অভিযোগ অধিক গুরুত্বপূর্ণ হইলে ডিউটি অফিসার কিংবা অফিসার ইনচার্জ সরাসরি অভিযোগ কারীর বক্তব্য শুনে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

মিরসরাই থানা অফিসার ইনচার্জ মুজিবুর রহমান বলেন, এই সার্ভিসের ফলে একদিকে যেমন বিচারপ্রার্থী মানুষ সহজে দ্রুত সেবা পাবে, সেই সাথে থানার অফিসাররা সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে সেবা দিতে পারবেন। ফলে করোনা ভাইরাস সংক্রমন থেকে নিজেদের কিছুটা হলেও নিরাপদে রাখতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালক

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

চন্দনাইশে ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কাপাসিয়ায় গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

১০

কাহালুতে বাদশা সালমান মানবিক সহায়তা উপহার খেজুর

১১

বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ

১২

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

১৩

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

১৫

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

১৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

১৭

কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

১৮

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

১৯

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

২০