Online Desk
১ মার্চ ২০২৬, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী

দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম দাখিল মাদরাসা-এর এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী রঙ্গিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসা-এর উপাধ্যক্ষ, জলদী মিয়ার বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মুহাম্মদ এশফাকুর রহমান শওকী।

গত ২৬ ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে বোর্ডের (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা–২০২৫ অনুযায়ী বাঁশখালী উপজেলা-এর দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম দাখিল মাদরাসা পরিচালনার লক্ষ্যে সভাপতি মনোনয়নসহ ৬ (ছয়) মাস মেয়াদি এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মো. মোস্তফা কামাল (সদস্য), আনোয়ার হোছাইন (সাধারণ শিক্ষক সদস্য), অভিভাবক সদস্য এবং মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবুল বশর (সদস্য সচিব)।

বোর্ড সূত্রে জানা গেছে, এডহক কমিটির মেয়াদকালে বিধি মোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত কমিটি গঠন করতে হবে। পাশাপাশি আসন্ন পাবলিক পরীক্ষার ফলাফল গুণগত ও সংখ্যাগত দিক থেকে সন্তোষজনক রাখা এবং প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা-মান উন্নয়নে কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, মাদরাসার স্বার্থপরিপন্থী কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হলে সংশ্লিষ্ট প্রবিধান অনুযায়ী এ কমিটি যে কোনো সময় বাতিল করা যাবে।

নবনিযুক্ত সভাপতি মুহাম্মদ এশফাকুর রহমান শওকী বলেন, ‘শিক্ষার গুণগত মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।’

চেয়ারম্যানের নির্দেশক্রমে বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরসমূহে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০