Online Desk
৯ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামানের পক্ষে ধানের শীষ প্রতীকের মিছিল করেছেন হাজারো মানুষ।

সোমবার বিকেলে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠ থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পুনরায় সরকারী কলেজ মাঠে এসে শেষ হয়। পরে সেখানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি বলেন, ফুলবাড়ী-পার্বতীপুরসহ দেশের নেতৃত্ব কার হাতে যাবে সেই বিষয়টি বিবেচনা করেই ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এ অঞ্চলের মানুষ শান্তিতে বসবাস করবে, না কি সন্ত্রাসী ও ভূমিদস্যুদের দৌরাত্ম্য বাড়বে—সে সিদ্ধান্ত ভোটারদের নিতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের নেতৃত্ব মৌলবাদী ও উগ্রপন্থীদের হাতে যাবে, না কি প্রগতিশীল ও স্বাধীনতার পক্ষের দেশপ্রেমিকদের হাতে থাকবে—এ বিষয়েও জনগণকে সচেতন হতে হবে। দেশ ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দল-মতের ঊর্ধ্বে উঠে সকল শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণের মানুষকে একত্রিত হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামান। তিনি বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই। এছাড়াও বক্তব্য দেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান নবীউল ইসলাম, যুবদলের আহ্বায়ক আবু সাইদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাছান মোল্যা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মখলেছুর রহমান নবাবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মিছিলে বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতা-কর্মী ও সাধারণ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০