Online Desk
১২ এপ্রিল ২০২৬, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ টি পদের মধ্যে সভাপতিসহ ৯টি পদে বিএনপি সমর্থিত আইনজীবী ফোরাম মনোনিত প্যানেল প্রার্থী বিজয়ী হয়েছে। অপরদিকে সাধারণ সম্পাদকসহ ৪টি পদে সাধারণ আইনজীবী প্যানেলের প্রার্থী ও সহ-সাধারণ সম্পাদকসহ দুইটি পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

সভাপতি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের প্রার্থী জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোঃ এমাম আলী ও সাধারণ সম্পাদক পদে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনিত প্যানেলের প্রার্থী এ্যাড. আবুল আলা মোঃ মাহবুবুর রহমান ভুট্টু।

বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের নির্বাচিত অন্যান্য বিজয়ীরা হলেন-সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম-২ মোঃ আব্দুল হান্নান সহ-সাধারণ সম্পাদক মোঃ মশিহুর রহমান ফাতেমী, কোষাধ্যক্ষ মোঃ নিয়ামুল হক চৌধুরী, পাঠাগার সম্পাদক এসএমজি মোস্তাকিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকা তামান্না, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মোঃ তোজাম্মেল হক বকুল, সহ-সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ তোজাম্মেল হক লিটন বিজয়ী হয়েছেন।

এছাড়া নির্বাহী কমিটির বিজয়ী ৫ জন সদস্য হলেন-বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের প্রার্থী মোঃ জোবায়ের আল মাহমুদ তুহিন, মোঃ এনামুল হক, সাধারণ আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী মোহাম্মদ ওবায়দুল্লাহ, মোছাঃ শারমিন আক্তার সাথী ও স্বতন্ত্র প্রার্থী মোঃ সাদেকুর রহমান বিপ্লব।

শনিবার (১১ এপ্রিল ২০২৫) রাত ৩টায় ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোঃ ইব্রাহীম। এর আগে শনিবার সকাল ১০টা হতে বিকেলে ৩টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৫৪৬ জন ভোটারের মধ্যে ৫০৩ জন ভোটার ভোট প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০