Online Desk
৯ মার্চ ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহাজারী পৌরসভা প্রবাসী ঐক্য পরিষদ ইউ.এ.ই এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

দোহাজারী পৌরসভা প্রবাসী ঐক্য পরিষদ ইউ.এ.ই এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের সংগঠন ‘দোহাজারী পৌরসভা প্রবাসী ঐক্য পরিষদ ইউ.এ.ই’ এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোহাজারী পৌরসভার নয়টি ওয়ার্ডের চার শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সংগঠনটি প্রতি বছরের ন্যায় এ বছরও পবিত্র রমজান মাসে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই কর্মসূচির আয়োজন করে।

এউপলক্ষে গত রোববার (৮ মার্চ) বিকালে রূপনগর কমিউনিটি সেন্টারে সংগঠনটির উপদেষ্টা মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন দোহাজারী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম।

সংগঠনটির উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোহাজারী পৌরসভা যুবদল সদস্য সচিব মাহফুজুর রহমান, দোহাজারী পৌরসভা প্রবাসী ঐক্য ফোরাম ইউ.এ.ই প্রচার সম্পাদক আবদুল মজিদ, সদস্য শহীদ, মো. ফারুক, ফরিদ, বোরহান, মিয়া হোসেন, আবদুল করিম, নুরুল আলম প্রমুখ। এসময় সংগঠনটির অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি লোকমান হাকিম প্রবাসীদের এই সংগঠনের বিভিন্ন মানবিক উদ্যোগের প্রশংসা করে সংগঠনটির সার্বিক সফলতা কামনা করে প্রধান অতিথি লোকমান হাকিম বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি এলাকার সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। দোহাজারী পৌরসভা প্রবাসী ঐক্য পরিষদ যেভাবে ৯টি ওয়ার্ডের মেহনতি মানুষের মাঝে ইফতার সামগ্রী পৌছে দিচ্ছে, তা সাম্য ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমি বিত্তবানদের প্রতি আহ্বান জানাই, আপনারাও এই প্রবাসীদের মতো পবিত্র রমজানে আর্তমানবতার সেবায় এগিয়ে আসুন।”

অনুষ্ঠানের শেষে দোহাজারী পৌরসভার ৯টি ওয়ার্ডের চার শতাধিক হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০