১ জুন ২০২০, ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগাছায় হাঁসের বাচ্চার মাথায় শিং

পীরগাছা (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগাছায় একটি হাঁসের বাচ্চার মাথায় শিং গজানোর ঘটনা ঘটেছে। পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের বড়দরগা এলাকার বাজার সংলগ্ন আনিসুর রহমানের বাড়িতে অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে। আর এ খবরটি ছড়িয়ে পড়লে হাঁসের বাচ্চাটিকে একনজর দেখতে ওই বাড়িতে উৎসুক মানুষের ভিড় লেগে আছে।
সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেল এমন চিত্র। জানা গেছে, প্রায় এক মাস ৮ দিন আগে বড়দরগা বাজার সংলগ্ন আনিসুর রহমানের বাড়িতে ১৪টি হাঁসের বাচ্চা ফুটানো হয়। হাঁসের বাচ্চাগুলো ভালোভাবেই বেড়ে উঠছিল। কিন্তু গত বৃহস্পতিবার আনিসুর রহমান খেয়াল করেন একটি হাঁসের বাচ্চার মাথায় শক্ত কিছু একটা উঠছে। বাচ্চাটি নিয়ে তিনি পাশের বড়দরগা বাজারে গিয়ে লোকজনকে দেখান।
বাজারের উপস্থিত সবাই মাথার শক্ত অংশটিকে শিং বলে জানান। গত কয়েক দিনে শক্ত অংশটি অনেকটাই বেড়েছে। বর্ধিত অংশটি অন্যান্য প্রাণীর শিংয়ের সঙ্গে হুবহু মিল রয়েছে। বর্ধিত অংশটি শক্ত হওয়ায় হাত দিয়েও বাঁকানো সম্ভব হচ্ছে না। এটি অন্যান্য প্রাণীর মতো শিং বলে উপস্থিত অনেকে মত দেন।
আনিসুর রহমান এর সাথে কথা হলে তিনি বলেন, ‘আমি ছোট বেলা থেকে হাঁস-মুরগি পালন করছি। কিন্তু এর আগে কখনো হাঁসের মাথায় শিং গজাতে দেখিনি। তবে হাঁসের বাচ্চাটি এখনো সম্পূর্ণ সুস্থ রয়েছে। প্রতিদিনই শতশত মানুষ বাচ্চাটিকে এক নজর দেখতে ভিড় করছে।’
স্থানীয় কল্যাণী ইউপি চেয়ারম্যান নুর আলম বলেন, হাঁসের মাথায় শিং হওয়ার খবর ছড়িয়ে পড়ায় ওই বাড়িতে এখন উৎসুক মানুষের ভিড় বেড়ে গেছে। তবে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে হাঁসের বাচ্চাটিকে দেখতে যাওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
পীরগাছা উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ফরহাদ নোমান শিমুল জানান, এটা জিনগত রোগ। শরীরে জিনগত সমস্যার কারণে এমনটি হয়ে থাকে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালক

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

চন্দনাইশে ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কাপাসিয়ায় গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

১০

কাহালুতে বাদশা সালমান মানবিক সহায়তা উপহার খেজুর

১১

বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ

১২

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

১৩

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

১৫

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

১৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

১৭

কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

১৮

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

১৯

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

২০