Bhorer Darpan
৩০ জুন ২০২০, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্যকরে জমি অধিগ্রহণে নোটিশ

প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্যকরে জমি অধিগ্রহণে নোটিশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে তিন ফসলী জমি অধিগ্রহণের জন্য নোটিশ জারি করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে দক্ষিণ মঘাদিয়া মৌজার প্রায় ৭০০ একর তিন ফসলী কৃষি জমি অধিগ্রহণ ও হুকুম দখলের নোটিশ জারির প্রতিবাদে দক্ষিণ মঘাদিয়া এলাকায় এই কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রায় ২ হাজার ভূমির মালিক উপস্থিত ছিলেন। স্থানীয় মাইনুল হোসেন রোকনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে মঘাদিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নুর হোসেন বলেন, ৩০ হাজার একর জমি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর প্রতিষ্ঠিত হচ্ছে। যেখানে প্রাথমিক কাজ চলমান রয়েছে।

২০১৮ সালের ২৪ জানুয়ারী মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি জমিতে শিল্প কারখানা না করার জন্য নির্দেশনা দেন। তাঁর নির্দেশনাকে উপেক্ষা করে ২০১৮ সালের ৭ মার্চ দক্ষিণ মঘাদিয়া মৌজার ৭০০ একর আবাদী তিন ফসলী জমি বেড়িবাঁধের ভিতরে এল.এ কেস নং ১৩/২০১৭-২০১৮ ও ৯/২০১৮-২০১৯ অধিগ্রহণের নিমিত্তে ৪ (১) ধারার নোটিশ জারি করা হয়।

পরবর্তীতে ২০১৮ সালের ২০ মার্চ উক্ত নোটিশের বিরুদ্ধে সংশ্লিষ্ট সকল দপ্তরে আমরা আপত্তি জানালে ২০১৯ সালের ৬ মার্চ শুনানী হয়। ২০১৯ সালের ৩ এপ্রিল মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের একটি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী কৃষি জমিতে কোন স্থাপনা না করার জন্য পুনরায় নির্দেশনা দেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ওই ঘোষণার পর অধিগ্রহণের কাজ এক বছর বন্ধ থাকলেও গত ৩১ মে উপরোক্ত মামলায় ধারা-৭ এর ১ উপধারার নোটিশ জারি করা হয়। আমরা ১১ নং মঘাদিয়া, ১৩ নং মায়ানী, ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ১০ হাজার মানুষ নিজেদের শেষ সম্বলটুকু রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।

উপস্থিত ভূমি মালিক সালেহ আহমদ, একরামুল হক, মুক্তিযোদ্ধা মাহমুদুল হক বলেন, আমাদের শেষ সম্ভবলটুকু যদি অধিগ্রহণ করে ফেলে তাহলে আমাদের না খেয়ে মরতে হবে। এখানে আউশ, আমন ধানের পাশাপাশি রবিশষ্য ও শীতকালীন সবজী চাষ করা হয়। প্রধানমন্ত্রী কৃষি জমিতে শিল্পকারখানা না করার ঘোষণা দেওয়ার পরও বেজা জমি অধিগ্রহণের জন্য উঠেপড়ে লেগেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০