Shakil Shah
২৬ নভেম্বর ২০২২, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধান শিক্ষককে আসামি করে মামলা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

কীটনাশক পানে শিক্ষার্থীর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ছাত্তার জুট মিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল ২৬ নভেম্বর শনিবার নিহত ছাত্র হানিফ মিয়ার মা নাজমিন বেগম বাদি হয়ে রূপগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, গত ২০ নভেম্বর বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র হানিফ মিয়া প্রতিদিনের মতোই স্কুলে যায়। সেদিন শাসন করার নামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সকল ছাত্র-ছাত্রীর সামনে হানিফ মিয়াকে বেদম বেত্রাঘাত ও অপমান করে। প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ হানিফ মিয়াকে উদ্দেশ্য করে বলে, ‘‘তুই বিষ খেয়ে মরতে পারিস না? কাল থেকে তোর স্কুলে আসা বন্ধ, তুই আর কোন স্কুলেই ভর্তি হতে পারবি না’’। পরে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে চরমভাবে অপমান করে হানিফ মিয়াকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। অপমান সইতে না পেরে হানিফ মিয়া বাড়িতে গিয়ে কীটনাশক পান করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, শিক্ষার্থী হানিফ মিয়ার লাশ ময়না তদন্তের পর দাফন করা হয়েছে। আত্মহত্যার প্ররোচনায় মামলা রুজু করা হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০