Bhorer Darpan
১৩ জানুয়ারী ২০২৫, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

বাঁশখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আদিবা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শীলকূপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদ নুরী।

সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১ টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়া ৬ নম্বর ওয়ার্ড এলাকার কাদিরা বাপের বাড়ী সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশু আদিবা কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু আদিবা উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব-চাম্বল ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মিজানের কন্যা।

ঘটনার বিষয়ে প্যানেল চেয়ারম্যান রাশেদ নুরী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ‘শিশু আদিবা চাম্বল ইউনিয়ন থেকে তার নানার বাড়ি শীলকূপে বেড়াতে আসেন। দুপুরে তার ভাইসহ অন্যান্য শিশুরা সড়কের পাশে থাকা অটোরিকশায় বসে খেলছে। রিকশা চালক গাড়ীটি চাবিসহ রেখে পাশের দোকানে বসেন। এ সময় শিশু আদিবার বড় ভাই (প্রতিবন্ধি) গাড়ীর চাবিতে হাত দিলে গাড়ীটি অটো চালু হয়ে যায়। গাড়ীর পাশে থাকা আদিবা ওই গাড়ীর ধাক্কায় গাড়ীসহ নালায় পড়ে যায়। এতে শিশুর ঘাড়ের রগ ছিঁড়ে যায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আদিবাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। নিহত শিশুর পরিবার থেকে এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০