১৩ মে ২০২০, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিরামপুরে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

বিরামপুর (দিনাজপুর ) প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণ ও পবিত্র রমজান উপলক্ষে দিনাজপুরের বিরামপুর, হাকিমপুর নবাবগঞ্জ ও ঘোড়াঘাট এই চার উপজেলায় ৩১৮০ জন ইমাম ও মুয়াজ্জিমগণদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও (বিরামপুর,নবাবগঞ্জ,ঘোড়াঘাট ও হাকিমপুর) এই চার উপজেলার কর্মহীন শ্রমজীবি অসহায় ৮০,০০০ হাজার মানুষের মাঝে বিভিন্ন খাবার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। বুধবার সকালে নবাবগঞ্জ নবাবগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে ১০৮০ জন ইমাম ও মুয়াজ্জিনগণের মাঝে এই ইফকতার সামগ্রী বিতরণ করা হয়। দিনাজপুর-৬ আসনের সাংসদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ীকমিটির সদস্য এমপি শিবলী সাদিক নিজ তহবিল থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি সোলাবুট ও লবণ, চিনি । 
জানা গেছে, ৫ মে দুপুরে বিরামপুর উপজেলায় ১০০০ জন, ৬ই মে দুপুরে হাকিমপুর উপজেলায় ৪৫০ জন এবং ৭ই মে দুপুরে ঘোড়াঘাট উপজেলায় ৬৫০ জন ১৩ই মে নবাবগঞ্জ উপজেলায় ১০৮০ জন ইমামও মুয়াজ্জিনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইমাম মুয়াজ্জিন ছাড়াও কর্মহীন ও শ্রমজীবি,অসহায়  ৮০,০০০ হাজার  মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শিবলী সাদিক এমপি বলেন, ‘করোনাসংক্রমণ দিন দিন বাড়ছে। ফলে কর্মহীন হয়ে পড়ছে অনেক পেশার মানুষ। এর মধ্যে বাদ নেই মসজিদের ইমাম ও মুয়াজ্জিমগণ’।
এরই কারণে ‘করোনাভাইরাসের সংক্রমণের ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ এর নির্দেশনা মোতাবেক একটি মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে এবং তারাবীর নামাজে ইমাম ও মুয়াজ্জিনসহ মুসল্লির বেশি উপস্থিতি হতে পারবেন না। এমন নির্দেশনায় ইমাম ও মুয়াজ্জিন সাহেবদের মধ্যে একটি হতাশা কাজ করছে। বাড়ি থেকে বাহির হতে পারছে না আর এই ধরণের মানুষেরা কারো কাছে কিছু চাইতে পারে না, এমতাবস্থায় তাঁদের পাশে দাঁড়ানোই হবে মানবিকতা’। এই জন্যই মাণনীয় প্রধান মন্ত্রীর নির্দেশ ক্রমে আমার নির্বাচনী এলাকায় ইমাম ও মুয়াজ্জিন সাহেবদের মধ্যে সামান্য পরিসরে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হল।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আশুলিয়ায় বাড়িওয়ালাদের সাথে বিএনপি নেতাদের ইফতার পার্টি

জাতীয় স্মৃতিসৌধে নব-নির্বাচিত চীফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা নিবেদন

পটুয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আরও কর্মসংস্থান তৈরির প্রত্যাশা এমজিআই’র

১৬ মার্চ দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী

মাদারীপুরের ডাসারে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫

শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বোলিংয়ে নিউজিল্যান্ড

ফুলবাড়ীতে দুইশত অবৈধ্যস্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসন

হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার

১০

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

১১

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১২

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৩

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

১৫

আশুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও সমাবেশ

১৬

সিংড়ায় কেমিক্যাল মিশ্রিত ভেজাল গুড়ে বাজার সয়লাব

১৭

মাদারীপুরে শশুরের যৌন লালসার বলি পুত্রবধূ, ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৯

কটিয়াদীতে তারেক আজিম রুবেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

২০