bhorerdarpan
২১ এপ্রিল ২০২০, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে কটাক্ষ, এবার আব্দুন নূর তুষারের বিরুদ্ধে মামলা দায়ের

খায়রুল কবির, ব্রাহ্মণবাড়িয়া: সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে কটাক্ষ করায় চিকিৎসক মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল মামলা এজাহার জমা দিয়েছেন। মামলায় ডা. আবদুন নূর তুষারসহ তিনজনের ফেসবুক পোস্ট শেয়ারকারী অজ্ঞাত আরও ৬৩৬ জনকে আসামি করা হয়েছে

মামলার এজাহারে বলা হয়, গত ২০ এপ্রিল সন্ধ্যা ৬টায় ডা. আব্দুন নূর তুষার তার ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন। সে স্ট্যাটাসে তিনি লিখেনআজ ২০০৪২০২০ইং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ায় করোনাভাইরাস কোভিড১৯ পরীক্ষার আরটি পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়। সামাজিক দূরত্বের নমুনা দেখুন। পুরো দেশটাই বি.বাড়িয়াÑবলদ বাড়িয়া ডা. তুষার কোনো কারণ ব্যতীত এবং অনুল্লেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার বি.বাড়িয়া মর্মে বিকৃত উচ্চারণে উপস্থাপন করে আইন ভঙ্গ করেছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।

এজাহারে আরও বলা হয়, ডা. তুষার তার পোস্টে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নেতিবাচকভাবে উপস্থাপনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় ৩২ লাখ মানুষের মনে ক্ষোভ উত্তেজনা উসকে দিয়েছেন। এই পোস্টের কারণে যে কোনো সময় যে কোনো স্থানে ব্রাহ্মণবাড়িয়ার সন্তানদের বিবাদ কলহের সম্মুখীন হওয়ার পথ সুগম করে দিয়েছেন ডা. তুষার। উল্লেখ্য যে, ২০১১ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন প্রজ্ঞাপন দ্বারা ব্রাহ্মণবাড়িয়ার সংক্ষিপ্ত রূপ বি.বাড়িয়াকে আইনগতভাবে নিষিদ্ধ শাস্তিযোগ্য অপরাধ

জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, আসামিদের এই অপকর্মে সমগ্র জেলাবাসীর মতো আমিও অপমানিত মর্মাহত হয়েছি।বলদ বাড়িয়াবলে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩২ লাখ মানুষকে অপমান করা হয়েছে। এর মাধ্যমে অন্য জেলার মানুষের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত মুহাম্মদ শাহজাহান জানান, জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মামলাটি নথিভুক্ত করা হবে।

উল্লেখ্য যে, এরপূর্বেও গত ১৮তারিখ ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে যাওয়া জানাজা নামাজকে ইস্যু করে এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক মামুন ব্রাহ্মণবাড়িয়াকেএখন থেকে কাউরে গালি দিলে তুই একটা ব্রাহ্মণবাড়িয়া বলা যাবেএমন মন্তব্যের পরদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সুজন দত্ত নামে একজন ছাত্রনেতা তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয়নগরে দেশ রূপান্তর এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বোয়ালমারী মাদক বিরোধী ও অপরাধ দমনে গ্রামবাসীর ঐক্যের ওপর জোর, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ নিয়ে উদ্বেগ

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

ইরানের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চায় মার্কিন বাহিনী

হাম মোকাবিলায় জোরালো অভিযান, মে মাসেই পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী

ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার: বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রী তারেক রহমান

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

১০

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

১১

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

১২

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

১৩

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

১৪

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

১৫

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১৬

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১৭

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১৮

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৯

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

২০