Bhorer Darpan
১২ ডিসেম্বর ২০২৪, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতীয় পণ্য পুড়িয়ে প্রতিবাদ 

ভারতীয় পণ্য পুড়িয়ে প্রতিবাদ 

বাংলাদেশবিরোধী ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জয়পুরহাটে  মানববন্ধন করেছে জেলা নাগরিক কমিটি। এ সময় বিভিন্ন ভারতীয় পণ্য পুড়িয়ে প্রতিবাদ করা হয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে শহরের জিরো পয়েন্ট পাঁচুরমোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন – জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব,  জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, শহর বিএনপির সাবেক আহ্বায়ক মতিয়ার রহমান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক উৎপল বল দেবনাথ, জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, শহর ছাত্রদলের আহ্বায়ক একেএম গোলাম মাহফুজ শুভ, জেলা ওলামা দলের আহ্বায়ক লোকমান হোসেন প্রমুখ।

এ কর্মসূচি চলাকালে ভারতীয় শাড়ি, চাদরসহ বিভিন্ন পণ্য পুড়িয়ে প্রতিবাদ জানান স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। তারা ভারতের ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত। শেখ হাসিনা ভারতে বসে ইসকনের মাধ্যমে বাংলাদেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছে।

আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ করেছি, ৯০-এর স্বৈরাচারের বিদায় দিয়েছি এবং জুলাই-আগস্ট আন্দোলনে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়েছি। আমরা ভারতকে ভয় পাই না। দেশের জাতীয়তাবাদী শক্তি ও ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০