Online Desk
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘ভারতের দাদাগিরি বাংলাদেশে আর হতে দেবো না’ মাওলানা মো. শাহজাহান

‘ভারতের দাদাগিরি বাংলাদেশে আর হতে দেবো না’ মাওলানা মো. শাহজাহান

আশরাফ উদ্দিন ( চট্টগ্রাম) মিরসরাই : চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ছাইফুর রহমানের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে খৈয়াছরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নির্বাচনী সমাবেশ সম্পন্ন হয়েছে।

শুক্রবার রাত ৮ টায় বড়তাকিয়া বাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এ্যাসিসট্যান্ট সেক্রেটারী জেনারেল মাওলানা মো. শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আমরা বেকারদের বেকার ভাতা দেবো না। আমরা বেকারদেরকে বিভিন্ন ট্রেনিংও প্রশিক্ষন দিয়ে তাদের দক্ষ করে গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করবো।

আমরা দুর্নীতিকে না বলবো, আপনারা যদি ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রীর জায়গায় পৌঁছে দিতে পারেন বাংলাদেশ থেকে দুর্নীতি উচ্ছেদ করা হবে কারণ বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি। আমরা ফ্যাসিবাদকে না বলবো, ফ্যাসিবাদকে আমরা লালকার্ড দেখাবো। ভারতের দাদাগিরি বাংলাদেশের উপর আর আমরা হতে দেবো না। আজকে তরুণরা ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের মাটিতে আমরা আর আধিপত্যবাদের জায়গা দিবো না। বাংলাদেশে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো ইনশাল্লাহ। বেকারত্বের বিরুদ্ধে জামায়াতে ইসলামের জিরো টলারেন্স থাকবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা কি ইন্টারপাশ তারেক রহমান যোগ্য না বিসিএস ক্যাডার বুড়ো আমীর ডা. শফিকুর রহমান যোগ্য তা ১২ তারিখ নির্বাচনে প্রমাণ হবে ‘৷

সমাবেশে খৈয়াছড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইকরামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মিরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ছাইফুর রহমান।

একইদিন বিকালে বারইয়ারহাট ট্রাফিক মোড় চত্বরে এলাকায়ও অনুষ্ঠিত সমাবেশে জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল হুদা হামিদীর সভাপতিত্বে জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাঈন উদ্দিন ও বায়তুল মাল সম্পাদক আবদুল গফুরের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, বাংলাদেশ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ মো. নুরের নবী, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইউসুফ বিন আবু বকর, মিরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির, নায়েবে আমীর মাওলানা মুখতার আহমেদ, এনসিপি মিরসরাই উপজেলার আহবায়ক অধ্যাপক আশরাফ উদ্দিন।

এসময় আরো বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়ন আমীর ও শূরা সদস্যবৃন্দ। সমাবেশ শেষে গণমিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে রামগড় সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক?

জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরান -জিসাফ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জের দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত

খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে পলাশে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বাঞ্ছারামপুরে ৭৯ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

সিংড়ার শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করছি -এমপি আনু

রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ছয় ইটভাটায় সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ আখতারুজ্জামান মিয়া

ধুনটে নারী সহ ২ মাদকসেবীর কারাদণ্ড

১০

শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে বেঁধে নির্যাতন, ছেলের ২ মাসের কারাদণ্ড

১১

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে লালমোহনে র‌্যালি ও আলোচনা সভা

১২

সুন্দরবনের অজগরের পেটে কৃষকের আস্ত ছাগল!

১৩

পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

১৪

যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা কমিটিতে প্রতিনিধিত্বমূলক কাঠামো পুনর্গঠন ও নবগঠিত কমিটি বাতিলের দাবি

১৫

শ্রীপুরে পোশাক শ্রমিক ছুরিকাঘাতে হত্যা, দ্বিতীয় স্বামী, স্ত্রী ও মেয়ে গ্রেফতার

১৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

১৭

মিসাইল হামলায় নিহত বাচ্চুর পরিবারের পাশে এমপি জালাল

১৮

কাহালুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৯

কাহালুতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

২০