bhorerdarpan
১৭ এপ্রিল ২০২০, ৯:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভিক্ষা নয়, কাজের পারিশ্রমিক চান শ্রমিকেরা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুর পৌরসভার পশ্চিম ভাংনাহাটী (নতুন বাজার) গ্রামের এম এইচ সি অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ করেছে। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তারা ঢাকা-শ্রীপুর সড়ক অবরোধ করেন। স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে শ্রমিকদের হুমকি ধামকি দেয়ার অভিযোগগুলোর প্রমাণ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) সিদ্দিকুর রহমান।

কারখানার বিভিন্ন শাখায় কর্মরত অপারেটর, লাইনচীফ, ইনপুটম্যান কর্মীরা জানায়, “আমরা ভিক্ষা চাইনা, আমাদের কাজের পারিশ্রমিক চাই।” তারা চলতি মাসসহ গত তিনমাস যাবত বেতন ভাতা পাচ্ছেন না। এসময়ে ঘরেও খাবার নেই, বাড়িওয়ালারা বাড়ি ভাড়ার জন্য চাপ দিচ্ছেন। এলাকায় ত্রাণ দেয়া হলেও বাইরের জেলার ভোটার হওয়ায় ত্রাণও পাচ্ছেন না। এ অবস্থায় সন্তানাদি নিয়ে না খেয়ে মরার উপক্রম হয়েছে। গত কয়েকদিন যাবত বেতন ভাতার দাবী জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে বেতন প্রদানের নিশ্চিত সাড়া পাচ্ছেন না। বৃহষ্পতিবার স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে বিক্ষোভকারী শ্রমিকদের হুমকি দেয়া হয়েছে।

শ্রমিকেরা অভিযোগ করেন, কারখানার ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা শ্রমিকদের অকথ্য ভাষায় গালাগালি ও মারধোর করেন। বিভিন্ন সময় সামান্য কারণে বা ন্যায্য দাবী দাওয়া উত্থাপন করলে চাকুরীচ্যুতির ভয় দেখান। আর এখন বকেয়া প্রাপ্য বেতনের দাবী করায় বাড়াবাড়ি না করতে নিজেরাও হুমকি দেন এলাকার ভাড়াটে লোক দিয়েও হুমকি প্রদান করেন। ওইসব প্রতারণা ও নির্যাতনে অতিষ্ট হয়ে তারা শুক্রবার সকাল ৯টার দিকে শ্রীপুর-ঢাকা সড়ক অবরোধ করেন।

এসব বিষয়ে কারখানার উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) এম ইদ্রিস আলী জানান, দুপুরে কারখানার নীতি নির্ধারক মহলের লোকজন আসলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। পরে কারখানার ভেতরে শ্রমিকদের সাথে আলোচনা করেন। আগামী ২২ এপ্রিল শ্রমিকদের বেতন প্রদানের আশ্বাস দেয়া হয়েছে। শ্রমিকদের নির্যাতন বা স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে হুমকি ধামকি দেয়ার বিষয়টি সঠিক নয়।

অপরদিকে, মুলাইদ এলাকার হাসিন সোয়েটার কারখানার শ্রমিকেরা অভিযোগ করেন, গত কয়েকদিন আগে কারখানা কর্তৃপক্ষ তাদেরকে বিকাশ হিসাব খুলতে বলেন। তারা সে অনুযায়ী হিসাব খুলে কর্তৃপক্ষের কাছে জমা দেন। পরে বৃহষ্পতিবার রাতে তাদের স্ব স্ব বিকাশ হিসাবে টাকা জমা হবে বলে কর্তৃপক্ষ ওইদিন জানিয়ে দেন। কিন্তু শুক্রবার সকাল অবধি বিকাশ হিসাবে টাকা জমা না হওয়ায় শ্রমিকেরা ৯টার দিকে কারখানার সামনে গিয়ে কারখানা বন্ধ এবং বিকাশ হিসাবে টাকা পাঠানো হয়েছে বলে নোটিশ দেখতে পান। ওই সময় কারখানায় কোনো কর্মকর্তা-কর্মচারী ছিল না বলে জানায় শ্রমিকেরা।  এসময় শ্রমিকেরা সেখানেই বিক্ষোভ শুরু করেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) সিদ্দিকুর রহমান বলেন, এম এইচ সি অ্যাপারেলসের কর্তৃপক্ষকে শুক্রবার সকাল থেকে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে শ্রমিকদের হুমকি ধামকি দেয়ার অভিযোগগুলোর প্রমাণ পাওয়া গেছে। আমরা স্থানীয় পৌর কাউন্সিলরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি নিচ্ছি। শিল্প পুলিশের পক্ষ শ্রমিকদের বুঝিয়ে সুজিয়ে সড়ক থেকে সরানো হয়েছে।

পুলিশ সুপার বলেন, হাসিন সোয়েটারের শ্রমিকেরা কারখানার সামনে বিক্ষোভকালে এক পর্যায়ে তারা সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করে। পরে শিল্প পুলিশ তাদের বাধা দিলে তারা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় শিল্প পুলিশ বেশ কয়েক রাউন্ড কাঁাদানে গ্যাস ছোঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০