২৫ এপ্রিল ২০২০, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যরাতে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য সেহেরীর খাবার নিয়ে গেলেন ফারাজ করিম

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম): করোনাভাইরাসের কারণে সংকটময় পরিস্থিতিতে সারাদেশে চিকিৎসা সেবা দিচ্ছেন হাজার হাজার ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীগণ। রমজান মাসেও করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন তারা।

পবিত্র রমজান মাসে তাদের সেহেরীর খাবারের অসুবিধার কথা অনুধাবন করে গত কিছুদিন পূর্বে নিজের ফেসবুক টাইমলাইনে স্ট্যাটাস প্রদানের মাধ্যমে একটি মানবিক কার্যক্রমের উদ্যোগ নেন রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরী।

করোনা যুদ্ধে প্রাণ হারানো দেশের প্রথম চিকিৎসক ডাঃ মঈনের স্মৃতির প্রতি ভালবাসা ও শ্রদ্ধা জানিয়ে রাউজানবাসীর ব্যবস্থাপনায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালগুলোতে কর্তব্যরত হাজারো ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন মধ্যরাতে সেহেরীর খাবার সরবরাহ করার উদ্যোগ নিয়ে মানবিকতার আরেকটি দৃষ্টান্ত দেশবাসীর কাছে তুলে ধরলেন ফারাজ করিম চৌধুরী। মধ্যরাতে নগরীর হাসপাতাল গুলোতে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের জন্য সেহেরি প্রদান কার্যক্রম ২৫ এপ্রিল শনিবার রমজানের প্রথম দিন (২৪ এপ্রিল শুক্রবার দিবাগত রাত) শুরু হয়।

এদিন দুই হাজার খাবার প্যাকেট নিয়ে তিনি ছুটে যান নগরীতে। মানুষ যে সময়টুকুতে গভীর ঘুমে আচ্ছন্ন সেই সময়ে নিজেদের আরাম-আয়েশ বিসর্জন দিয়ে তিনি মানবতাবাদী কিছু সংগঠক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, বিআইটিআইডি, সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল ও জে.কে. মেমোরিয়াল হাসপাতালে দায়িত্বরত স্বাস্থ্যকর্মীদের নিকট সেহেরীর খাবার পৌঁছে দেন।

মধ্যরাতে একজন সাংসদপুত্রের এমন মানবিক কাজে বিমুগ্ধ হন হাজারো চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মী।এর আগে রাউজানে সেহেরীর খাবার রান্না করার জন্য প্রস্তুতকৃত রান্নাঘরে পুরো ব্যবস্থাপনা তদারকি করেন তিনি এবং নিজেই এই কার্যক্রমে শামিল হন। পরে খাবার প্যাকেট ও সুপেয় বোতলজাত পানি নিজ হাতে গাড়ীতে তোলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সেহেরীর খাবার সরবরাহ কার্যক্রমের সমন্বয়কারী ও রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেফায়েত উল্লাহ, রাউজান উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র ২ জমির উদ্দিন পারভেজ, চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, রাউজান উপজেলা আওয়ামীলীগ এর কার্যনির্বাহী সদস্য সুমন দে, রাউজান উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক শওকত হোসেন, সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান এর যুগ্ন আহবায়ক দিদারুল আলম, রাউজান পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দীপলু দে দীপু, রাউজান পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, শাহরিয়ার হাসান সাকিব, মিজানুর রহমান, অনিক ভট্টাচার্য, তাজনবী ইমন, নোমান বিন আজিজি, তামিম সিকদার সাইফ, আরফানুল ইসলাম আবির, জোনায়েদ উল্লাহ তুষার, সাজ্জাদ হোসেন, এ.আর রাশেদ উদ্দিন, মোঃ শাকিল, ফরহানুল ইসলাম, মিজানুর রহমান মুবিন, মোহাম্মদ আজাদ প্রমুখ।

জানা যায়, প্রতিদিন ১০ জন বাবুর্চি ও ৩০ জন স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে যুক্ত থাকবেন। তাছাড়া স্বাস্থ্যকর্মী সহ অন্যান্য পথচারী সাধারণ মানুষদেরও এসব সেহেরীর খাবার দেওয়া হবে। উল্লেখ্য রমজানমাসজুড়ে নগরীর বিভিন্ন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের জন্য নিজ পুত্রের এই মানবিক কার্যক্রমের নিয়মিত খোঁজখবর রাখছেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। সাংসদ ফজলে দিকনির্দেশনায় পুরো রমজানমাসজুড়ে নগরীতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। মধ্যরাতে নগরীতে সেহেরির খাবার বিতরণে সার্বিক সহযোগীতায় রয়েছেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান, সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০