২৮ এপ্রিল ২০২০, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত ২

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ২জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদারীপুরে করোনা ভাইরাসে শনাক্ত সংখ্যা দাঁড়ালো ৩২-এ রয়েছে। আজ মোট ৩২ জনের রিপোর্ট জেলা স্বাস্থ্য বিভাগ গ্রহণ করে। তবে আইইডিসিআর এর ওয়েব সাইটে মাদারীপুর জেলায় করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা প্রদর্শন করছে ৩৬ জন। আক্রান্ত দুই জনের রাজৈর ও শিবচর উপজেলায়। 

মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ২ জন করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন। করোনা ভাইরাস শনাক্ত হওয়া দুইজন রাজৈর ও শিবচর উপজেলার। এরমধ্যে এক জন রাজৈর উপজেলা বাজিতপুরে,অপর জনের বাড়ি শিবচর উপজেলার কাঁঠালবাড়ি এলাকায়।

গত ২৪ ঘন্টায় ২৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে এবং শেষ করেছেন ১০ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৬৯ জন। এছাড়া আইসোলেশনে আছেন ১২জন। এরমধ্যে মাদারীপুর সদর হাসপাতালে ৮জন এবং রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ৪জনরয়েছে। জেলায় এ পর্যন্ত  ১৪ জন সুস্থ্য হয়েছেন এবং দুইজন মৃত্যু বরণ করেন। 

আইইডিসিআর এর প্রেসব্রিফিং এ মাদারীপুর জেলার ৩৬ জন শনাক্তের তথ্যের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, মাদারীপুর জেলার অনেক ব্যক্তি দেশের বিভিন্নস্থান দীর্ঘী দিন যাবত বসবাস করেন এবং তারা সেখানে করোনা ভাইরাস পজিটিভ হন এবং স্থায়ী ঠিকানা মাদারীপুর ব্যবহার করায় তাদের মাদারীপুর জেলায় শনাক্ত দেখানো হয়। তাইআইইডিসিআর এর সাথে আমাদের শনাক্তের সংখ্যার তার তম্য রয়েছে। 

তিনি আরও জানান, শিবচরে চিকিৎসক তার সন্তান হোম আইসোলেশনে রয়েছেন। মাদারীপুর থেকে ৩ এপ্রিল থেকে আজ পর্যন্ত  ৪৫১ জনের নমুনা করোনা ভাইরাস পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। আজ ৩২ জনের রিপোর্ট পাওয়া গেছে। এরমধ্যে ৩০ জন নেগেটিভ ও ২ জন পজেটিভ এসেছে। জেলায় সর্বমোট ৪০০জনের রিপোর্ট পাওয়া গেছে। নতুন ২ জন শনাক্ত হওয়া মাদারীপুর জেলায় মোট আক্রান্ত সংখ্যা ৩২জন। এর মধ্যে শিবচর উপজেলার ১৯ জনও সদর উপজেলায় ৬জন, রাজৈর উপজেলায় ৫জন এবং কালকিনি ১ জন।

আজও মাদারীপুর জেলা লকডাউন চলছে। দুপুর ২টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দোকান খোলা রয়েছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর সারাদেশ করোনা ভাইরাস সংক্রমন বিস্তার ঝুকিপূর্ণ ঘোষণা করায় সন্ধ্যায় ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ রয়েছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০