১৫ মে ২০২০, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরে বালু ও মাটি কাটার চাঁদা না দেওয়ায় বাড়ি ঘরে হামলা-ভাংচুর, ২০ লাখ টাকার ক্ষতি

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে বালু মাটি কাটার ব্যবসায়ের চাঁদা দেওয়ার পূর্ব শত্রুতার জেরে বাড়ি ঘরে হামলা ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে এসময় গুরুতর আহত অবস্থায় একজনকে মাদারীপুর সদর হাপাতালে ভর্তি করা হয়েছে ভাংচুরের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করছে ভুক্তভোগী পরিবার

পুলিশ ক্ষতিগ্রস্থ পরিবার থেকে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার শিরখারা ইউনিয়নের গোসাইদিয়া গ্রামের সিরাজ হাওলাদার তার ছেলে দীর্ঘদিন ধরে এলাকায় বালু মাটি কাটার ব্যবসা করে আসছিলেন কিন্তু পার্শ্ববর্তী শিবচর থানার নিলখী ইউনিয়নের হাসা ভুইয়াকে বালু কাটার ট্রলিট্রাক এক্সকেভেটর (ভেকু মেশিন) নিয়ে শিবচর সীমানায় ঢুকলেই হাসা ভুইয়া গংদের চাঁদা হিসেবে টাকা দিতে হত, কিন্তু সম্প্রতি টাকা দেওয়া নিয়ে হাসা ভুইয়া গংদের সাথে সিরাজ হাওলাদারের ছেলে তারিন হাওলাদারকে বাকবিতন্ডা হয়।এক পর্যায়ে হাসা ভুইয়া তার লোকজন সিরাজ হাওলাদারের ছেলে তারিনকে মারধর করে এই ঘটনার জের ধরে মঙ্গলবার বিকেল থেকে কয়েক দফায় দফায় সিরাজ হাওলাদারের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাসা ভুইয়ার লোকজন বাড়ি ঘর হামলা, টি ট্রলি ট্রাক, একটি এক্সকেভেটর, একটি মটরসাইকেলসহ টি গাড়ি ভাংচুর করে এতে কমপেক্ষ বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্ত পরিবার

ক্ষতিগ্রস্থ হাসিনা বেগম বলেন, ‘আমার ছেলে বালু মাটির ব্যবসা করে কিন্তু হাসা ভুইয়াদের এলাকায় ভেকু ট্রলি নিয়ে ঢুকলেই ওদের প্রতিদিনই চাঁদা দিতে হয় এই চাঁদা দিতে আমরা অস্বীকার করায় আমাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ২০ লাখ টাকার বেশি মালামালের ক্ষতি করেছে

ফারজানা আক্তার নিরু বলেন, ‘আমার বাবা হামলা ফিরাতে গেলে তাকে বেধড়ক ভাবে পিটিয়ে কুপিয়ে আহত করে আমার বাবা এখন মাদারীপুর সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যারা আমাদের এমন ক্ষতি করেছে তাদের কঠোর শাস্তি দাবী করছি

তবে এই বিষয়ে গণমাধ্যমকর্মীদের কাছে সিরাজ হাওলদারের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগটি অস্বীকার করেছেন হাসা ভুইয়া

এব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহম্মদ কামরুল ইসলাম বলেন, মাদারীপুর শিবচর থানার সীমান্ত ঘেঁষা গোসাইদিয়া গ্রাম সদর থানার ওই গ্রামের সিরাজ হাওলাদারের বাড়িতে শিবচর থানার হাসা ভুইয়াদের নেতৃত্বে হামলা ভাংচুরের অভিযোগ থানায় পেয়েছি ঘটনাটি তদন্ত করে পরবর্তীতে আমরা ব্যবস্থা গ্রহণ করবো

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০