bhorerdarpan
২৯ মার্চ ২০২০, ১০:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে সহযোগীসহ ডাকাত সর্দার কাজল গ্রেফতার

একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি ও দুর্ধর্ষ ডাকাত দলের সর্দার সাদ্দাম হোসেন প্রকাশ ওরফে কাজল ও তার সহযোগীকে শেরপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি অস্ত্র উদ্বার করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মৌলভীবাজারের শেরপুর এলাকায়  ডাকাত দলের সর্দার সাদ্দাম হোসেন প্রকাশ ও তার এক সহযোগী অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমানের নেতৃত্বে মডেল  থানার একটি টিম শনিবার রাত পৌনে ৩টার দিকে অভিযান চালায়। এ অভিযানে সাদ্দাম ও তার সহযোগী সাহেল মিয়াকে একটি চায়নিজ কুড়াল ও বিদেশি চাকুসহ ধরা হয়।

মডেল থানা পুলিশ জানিয়েছে, ডাকার্ত সর্দার কাজলের বিরুদ্বে মৌলভীবাজার ছাড়াও সিলেটের ওসমানীনগর, জৈন্তাপুর, বিশ্বনাথ , হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় হত্যা ও ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে। তার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার আথানগীড়ি এলাকায়।

জানা গেছে, গত ১ মার্চ মৌলভীবাজার নাজিরাবাদ ইউনিয়নের কমলাকলস গ্রামের ছালিক মাস্টারের বাড়িতে ডাকাতির  ঘটনা ঘটে। এ ডাকাতির সঙ্গে সে জড়িত ছিল বলে জানা গেছে। এদিন পুলিশের সাথে বন্দুকযুদ্বে তার অপর এক সহযোগী কামাল হোসেন বুলু নিহত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০