৫ মে ২০২০, ৩:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজাপুরে সূর্যমুখীর হাসিতে কৃষকদের মাঝে ফিরে এলো শান্তি

ঝালকাঠি প্রতিনিধি :  করোনার এই দুর্যোগপূর্ন সময়ে দরিদ্র কৃষকের কপালে যখন দুশ্চিন্তার ভাঁজ, তখন তাদের মুখে হাসি ফুটিয়েছে সূর্যমুখী ফুল। তিনমাস আগে বপন করা বীজ থেকে বর্তমানে মাঠজুড়ে পরিপক্ব ফুলের সমারোহ।

এখন শুধু ফসল ঘরে তোলার পালা। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় ঝালকাঠির রাজাপুরে চলতি মৌসুমে সূর্যমুখীর ভাল ফলন হয়েছে। তেল জাতীয় অন্য ফসলের চেয়ে সহজলভ্য ও উৎপাদন খরচ কম হওয়ায় বেশি লাভের আশা বুক বেঁধেছেন কৃষকেরা।

রাজাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় মোট আঠারো হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। বাজারে ভাল দাম পাওয়ায় ও ভাল ফলন হওয়ায় ধীরে ধীরে সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন কৃষক। অধিকাংশ ক্ষেতেই এখন পরিকপ্প ফুল। কিছুকিছু ক্ষেত থেকে কৃষক ইতোমধ্যেই ফলন ঘরে তুলতে শুরু করেছেন।

কৃষকদের সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ করতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহায়তায় বিনামূল্যে প্যাসিফিক হাইসন-৩৩ জাতের সুর্যমুখীর বীজ ও সার সহায়তা দেওয়া হয়েছে। উপজেলা সদরের পূর্ব চররাজাপুর এলাকার কৃষক মো. সোহরাব হোসেন জানান, হাইব্রিড বীজ থেকে প্রতি একর জমিতে সূর্যমুখীর ফলন হয় ২৫ থেকে ৩০ মন পর্যন্ত। যা থেকে তেল পাওয়া যায় ১৫ থেকে ১৮ মন পর্যন্ত।

শুধু বীজ বিক্রি করলে প্রতিমন বীজ দেড় হাজার টাকা দরে বিক্রি করা যায়। আর বীজ থেকে তেল বের করলে খৈলসহ প্রতি মনে ২ হাজার থেকে ২২শ টাকা পর্যন্ত পাওয়া যায়। প্রতিকেজি তেল দেড় থেকে দুইশ টাকা পর্যন্ত বিক্রি করা যায়।

উপজেলার পূর্ব চররাজাপুর কৃষক সমবায় সমিতির সভাপতি আব্দুল হক হাওলাদার বলেন, ‘সূর্যমুখীর কোন কিছু ফেলনা নয়। বীজ থেকে তেল, এরপর মাছ ও পশুখাদ্যের জন্যে খৈল ও গাছ শুকিয়ে গেলে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। স্বাস্থ্যকর ও পুষ্টিগুন সম্পন্ন হওয়ায় বাজারে সূর্যমুখী তেলের চাহিদাও দিনদিন বাড়ছে। রোনার এই দুর্যোগের মধ্যেও ভাল ফলন হওয়ায় এ বছর বেশি লাভের আশা করছি।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা রিয়াজউল্লাহ বাহাদুর বলেন, ‘গত বছরের চেয়ে এ বছর রাজাপুরে প্রায় দ্বিগুন সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। ভাল ফলন ও বেশি লাভ হওয়ায় এ উপজেলায় ধীরে ধীরে সূর্যমুখীর চাষ বাড়ছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০